বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 16 September, 2026

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশা চীনের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  24 Jun 2025, 15:13
বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডংয়ের বৈঠক। ছবি: সংগৃহীত

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।
একইসঙ্গে তারা নতুন সরকারের সঙ্গে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানান তিনি।
চীনে বিএনপি প্রতিনিধিদলের চলমান সফরের দ্বিতীয় দিনে বাংলাদেশ সময় সকাল ১১টায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় তিনি এই প্রত্যাশার কথা বলেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মির্জা ফখরুল বাংলাদেশের কৃষি, শিল্প, গার্মেন্টস, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে চীনের অব্যাহত সহায়তা কামনা করেন।
তিনি আরও অনুরোধ জানান, বাণিজ্য অসমতা দূর করতে পদক্ষেপ নেওয়াসহ আধুনিক প্রযুক্তি, কর্মদক্ষতা বৃদ্ধির বিষয়ে সহায়তার আহ্বান জানান।
বিএনপি নেতারা জানান, বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ।
 

Comments

  • Latest
  • Popular

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১০
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল
ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই
চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সম্পর্ক, পেশাগত যোগাযোগ এবং তথ্য বিনিময় আরও জোরদার করতে একটি
জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার
জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী
টোকিও দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক   বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো নিয়ে মতবিনিময় সভা
বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে একটি মতবিনিময় সভা