মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
Tuesday, 04 August, 2026

বাংলাদেশকে ১০৬ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান: প্রেস সচিব

কূটনৈতিক  প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  30 May 2025, 16:22

বাংলাদেশকে ১০৬ কোটি ডলার ঋণ দিচ্ছে জাপান। বর্তমান বাজারদরে (১২২ টাকা প্রতি ডলার দাম ধরে) এর পরিমাণ প্রায় ১৩ হাজার কোটি টাকা। জাপানের এই সহায়তার মধ্যে আছে বাজেট–সহায়তা। আবার রেলপথ উন্নয়নের প্রকল্পের অর্থও আছে। কিছু অর্থ শিক্ষা খাতে অনুদান হিসেবেও আসবে।
আজ শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুক পেজে এ–সংক্রান্ত স্ট্যাটাস দেন। ওই স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, এই ঋণ নিয়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। বর্তমানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাপান সফরে আছেন।
শফিকুল আলম স্ট্যাটাসে জানিয়েছেন, বাংলাদেশকে জাপান বাজেট–সহায়তা, রেলপথ উন্নয়ন ও বৃত্তির জন্য মোট ১০৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলার দেবে। চুক্তি অনুযায়ী, জাপান অর্থনৈতিক সংস্কার ও জলবায়ু সহনশীলতা বাড়াতে  ৪১ কোটি ৮ লাখ ডলার দেবে। এ ছাড়া জয়দেবপুর-ঈশ্বরদী রেলপথকে দ্বৈত গেজ ডাবল লাইনে উন্নীত করতে ৬৪ কোটি ১০ লাখ ডলার খরচ করা হবে। বৃত্তি সহায়তা হিসেবে ৪২ লাখ ডলার অনুদান দেবে জাপান সরকার।
জাপান বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বিভিন্ন অবকাঠামো ও কারিগরি প্রকল্পে বাংলাদেশকে সহজ শর্তে ঋণ দিয়ে আসছে জাপান। দ্বিপক্ষীয় সহায়তার ভিত্তিতে জাপান হলো, বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন অংশীদার। সংস্থা ও দেশগুলোর হিসেবে বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) পর জাপান হলো তৃতীয় বৃহত্তম ঋণদাতা দেশ। জাপানের ঋণের শর্ত ও সুদের হার কম হয়। ঋণ পরিশোধের সময়সীমাও ৩০ থেকে ৪০ বছর।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) জাপান সব মিলিয়ে প্রকল্প সহায়তার ঋণ ছাড় করেছে ৯০ কোটি ৪৫ লাখ ডলার।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এক যুগ পর নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে স্টেজ মাতাবেন কাজী মারুফ

১০
প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় দলিল
ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই
চীন ও বাংলাদেশের গণমাধ্যমের মধ্যে সম্পর্ক, পেশাগত যোগাযোগ এবং তথ্য বিনিময় আরও জোরদার করতে একটি
জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার
জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। আজ বৃহস্পতিবার রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী
টোকিও দূতাবাসে বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক   বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানো নিয়ে মতবিনিময় সভা
বাংলাদেশ-জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে একটি মতবিনিময় সভা