বুধবার, ১১ মার্চ, ২০২৬
Wednesday, 11 March, 2026

ঋণের সুদের হার কমাতে বেইজিংকে অনুরোধ করবে ঢাকা: তৌহিদ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  15 Jan 2025, 23:30
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। ফাইল ছবি

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের আসন্ন সফরকালে বাংলাদেশ চীনের কাছ থেকে প্রাপ্ত ঋণের সুদের হার কমানো এবং ঋণ পরিশোধের সময়কাল ৩০ বছর পর্যন্ত বাড়ানোর দাবি জানাবে।
আজ বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তার বেইজিং সফরের বিষয়ে এক ব্রিফিংয়ে তৌহিদ সাংবাদিকদের বলেন, ‘প্রধানত, অর্থনৈতিক বিষয়াদি আলোচনায় আসবে। কিছু বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের সাথে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
উপদেষ্টা বলেন, তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে প্রতিশ্রুতি ফি প্রত্যাহারের অনুরোধও করবেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের আমন্ত্রণে আগামী ২০-২৪ জানুয়ারি পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর বাংলাদেশ-চীন সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
তৌহিদ বলেন, বাজেট সহায়তা, চলমান প্রকল্পের জন্য ঋণ ছাড় ত্বরান্বিত করা এবং প্রতিশ্রুতি ফি অপসারণ তার চীনা প্রতিপক্ষের সাথে আলোচনায় গুরুত্বের সাথে স্থান পাবে।
তিনি বলেন, ‘আমরা আরও অনুসন্ধান করব যে, চীন কীভাবে বাজেট সহায়তা প্রদান করতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন প্রকল্পের জন্য ঋণ ছাড় ত্বরান্বিত করতে পারে।’
তিনি আরও বলেন, প্রতিশ্রুতি ফি সম্পূর্ণ প্রত্যাহারের জন্যও অনুরোধ করা হবে।
গত বছরের আগস্টে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্র্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রথম দ্বিপক্ষীয় সফর’ হিসেবে এই সফরকে বেইজিংয়ের সাথে সম্পর্ক জোরদার ও গভীর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এ সফরকালে বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতাসহ সহযোগিতার মূল ক্ষেত্রগুলো পর্যালোচনা করা হবে।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কৃষি, শিক্ষা, অবকাঠামো, নবায়নযোগ্য জ্বালানি ও রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানসহ ভবিষ্যতের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য একটি কাঠামো প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা করা হবে।
২০২১ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবিত বহুপক্ষীয় উন্নয়ন কাঠামো, গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) সম্পর্কে জানতে চাইলে তৌহিদ উল্লেখ করেন যে, এই উদ্যোগের সাথে বাংলাদেশের সম্পৃক্ততা ইতিবাচকভাবে তুলে ধরা হবে।
বাংলাদেশ-চীন সম্পর্কের ধরন ব্যাপক ও দীর্ঘমেয়াদি উল্লেখ করে তিনি বলেন, ‘চীনের সাথে আমাদের সম্পর্ক কেবল সরকারের সঙ্গে সম্পর্ক নয়।’
বিগত সরকারের শাসনামলে শুরু হওয়া ৫ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা প্রস্তাব সম্পর্কে এক প্রশ্নের জবাবে তৌহিদ বলেন, এ বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।
বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য বর্তমানে বার্ষিক প্রায় ২৫ বিলিয়ন ডলার, যেখানে বাণিজ্য ভারসাম্যহীনতা চীনের পক্ষে ব্যাপকভাবে অনুকূল।
এই সফরকালে বাণিজ্য পুনর্গঠন এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির সুযোগ অন্বেষণের বিষয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এই সফর বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতির সূচনাও করবে, যা ২০২৫ সালে উদযাপিত হবে।
পররাষ্ট্র উপদেষ্টা তার এ সফরকালে চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজ এবং সাংহাই ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্টাডিজে বক্তৃতা দেবেন।
বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে তার সাংহাইতে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথেও বৈঠক করার কথা রয়েছে।
তৌহিদ ২০ জানুয়রি ঢাকা ত্যাগ করবেন এবং ২৪ জানুয়ারি দেশে ফিরে আসবেন। ২১-২৩ জানুয়ারি সরকারি আনুষ্ঠানিক কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

Comments

  • Latest
  • Popular

অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার

গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে দিল্লি: প্রণয় ভার্মা

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার

ঐতিহাসিক ৭ মার্চ আজ: ক্ষোভের বিস্ফোরণ ছড়াল সবখানে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে বিএনপি-জামায়াত ‘সম্মতি দিয়েছিল’: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা

জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশকে সমর্থনের আশ্বাস সৌদিসহ কয়েকটি মুসলিম দেশের

সরে দাঁড়াল ফিলিস্তিন, বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

খলিলুর রহমানকে দিল্লি সফরের আমন্ত্রণ জয়শঙ্করের

খলিলুরকে ইসহাক দারের ফোন, ভবিষ্যৎমুখী অংশীদারত্ব প্রতিষ্ঠায় সম্মত

১০
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাৎকালে তিনি
বিএনপি ও বাংলাদেশের জনগণকে চীনের অভিনন্দন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে চীন। নির্বাচনে বিজয়ী হওয়ায়
প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরামের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। গত বুধবার
ড্রোন নির্মাণে কারখানা তৈরিতে চীনের সঙ্গে চুক্তি / কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ যদি অন্য দেশের সহযোগিতায় কোনো কারখানা করার চিন্তা
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'