সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
Monday, 02 February, 2026

চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  23 Sep 2024, 21:27
চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেল বাংলাদেশ...................................ছবি: সংগৃহীত

চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়েছে বাংলাদেশি পণ্য। সম্প্রতি চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের অফিস এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

ফলে এখন থেকে বাংলাদেশ থেকে কোনও পণ্য চীনে রপ্তানি করলে কোনও ধরনের শুল্ক দেয়া লাগবে না। 

গত ৫ সেপ্টেম্বর চীনের প্রেসিডেন্ট শি জিন পিং চীন-আফ্রিকা সহযোগিতা ফোরামের বেইজিং শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করেন, আফ্রিকার ৩৩টি দেশসহ চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কযুক্ত এলডিসিভুক্ত দেশগুলো চীনের বাজারে শতভাগ শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে।

বিশ্বে উন্নয়নশীল দেশ হিসেবে চীনই প্রথম এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে।  

এই সিদ্ধান্তের আলোকে সম্প্রতি চীনের স্টেট কাউন্সিলের কাস্টমস ট্যারিফ কমিশনের অফিস ঘোষণা দিয়েছে, স্বল্পোন্নত দেশগুলোতে একতরফা উন্মুক্তকরণ ও সাধারণ উন্নয়ন অর্জনে আগামী ১ ডিসেম্বর থেকে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে- এমন এলডিসিভুক্ত দেশগুলো শতভাগ অগ্রাধিকারমূলক শুল্কমুক্ত সুবিধা ভোগ করবে।

এলডিসি হিসেবে বাংলাদেশও ১ ডিসেম্বর থেকে চীনে রপ্তানিকৃত পণ্যের জন্য এই সুবিধা ভোগ করবে।

Comments

  • Latest
  • Popular

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা

আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের থেকে শিখব

‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল ঢাকার মার্কিন দূতাবাস

দিল্লির সমাবেশে হাসিনার উসকানিমূলক বক্তব্যে ঢাকার ‘বিস্ময় ও গভীর উদ্বেগ’ প্রকাশ

১০
প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরামের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। গত বুধবার
ড্রোন নির্মাণে কারখানা তৈরিতে চীনের সঙ্গে চুক্তি / কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ যদি অন্য দেশের সহযোগিতায় কোনো কারখানা করার চিন্তা
মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলছে চীন দূতাবাস
চীনের সঙ্গে কিছু ক্ষেত্রে যুক্ততার ঝুঁকি নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন
বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও চীন তাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে এগিয়ে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'