সোমবার, ০২ ফেব্রুয়ারি, ২০২৬
Monday, 02 February, 2026

ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় চীনা মেডিকেল টিম

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  23 Sep 2024, 00:20
চীন থেকে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত একটি চিকিৎসক দল আজ ঢাকায় আসে ছবি: সংগৃহীত 

ছাত্র-জনতার অভ্যুত্থানে গুরুতর আহত ব্যক্তিদের উন্নত চিকিৎসাসেবা দিতে আজ রোববার চীনের একটি জাতীয় জরুরি মেডিকেল টিম ঢাকায় পৌঁছেছে।

চীনের শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ওয়েস্ট চায়না হসপিটালের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত চিকিৎসক দলটি কুনমিং থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (ডিজিএইচএস) শেখ সায়েদুল হক এবং বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিমানবন্দরে দলটিকে স্বাগত জানান।

মেডিকেল টিমকে স্বাগত জানানোর পর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে চীন সরকার বাংলাদেশে জাতীয় জরুরি মেডিকেল টিম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।

রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, কৌশলগত সহযোগিতার অংশীদার হিসেবে চীন সংহতিস্বরূপ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এই মেডিকেল মিশন দুই দেশের জনগণের মধ্যকার গভীর সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় করবে।

জরুরি মেডিকেল টিমটি দ্বিপক্ষীয় অংশীদারত্বে গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের চাহিদার ভিত্তিতে আহতদের জরুরি মানবিক সেবার প্রয়োজনে আরও মেডিকেল টিম ও জরুরি চিকিৎসা সরবরাহ পাঠানো হতে পারে।

চীনের ন্যাশনাল ইমার্জেন্সি মেডিকেল টিমের প্রধান ডং কিয়ান জানিয়েছেন, এই মেডিকেল টিমে সাধারণ সার্জারি, ট্রমা কেয়ার, অর্থোপেডিকস, পুনর্বাসন, ক্রিটিক্যাল কেয়ার ও চক্ষু চিকিৎসায় বিশেষায়িত চিকিৎসক রয়েছেন।

চীনের পররাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রণালয়, চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সি (সিআইডিসিএ) এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের যৌথ সহযোগিতায় এ টিম এখানে এসেছে বলে জানিয়েছেন ডং কিয়ান।

চিকিৎসক দল পাঠানোর জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ সায়েদুল হক জরুরি চীনা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Comments

  • Latest
  • Popular

প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক

খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত

রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা

কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা

সংকেত যে কী, তা একেবারেই বুঝতে পারছি না: পররাষ্ট্র উপদেষ্টা

আগামী সপ্তাহে বাংলাদেশের ওপর শুল্ক কমানোর ঘোষণা দিতে পারে যুক্তরাষ্ট্র

ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা

আমরা সবাই মিলেমিশে কাজ করব, একে অপরের থেকে শিখব

‘ভিসা বন্ড পাইলট প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল ঢাকার মার্কিন দূতাবাস

দিল্লির সমাবেশে হাসিনার উসকানিমূলক বক্তব্যে ঢাকার ‘বিস্ময় ও গভীর উদ্বেগ’ প্রকাশ

১০
প্রধান উপদেষ্টার সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরাম প্রতিনিধিদলের বৈঠক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে চীন-বাংলাদেশ অংশীদারত্ব ফোরামের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। গত বুধবার
ড্রোন নির্মাণে কারখানা তৈরিতে চীনের সঙ্গে চুক্তি / কে কী মনে করে, তাতে কিছু আসে যায় না: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশ যদি অন্য দেশের সহযোগিতায় কোনো কারখানা করার চিন্তা
মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন ও সম্পূর্ণ ভিত্তিহীন’ বলছে চীন দূতাবাস
চীনের সঙ্গে কিছু ক্ষেত্রে যুক্ততার ঝুঁকি নিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন
বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ ও চীন তাদের ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে এগিয়ে
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'