বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Wednesday, 19 August, 2026

বিয়ে করলেন আয়মান-মুনজেরিন

ঢাকা ডিপ্লোমেট সংবাদদাতা:
  15 Sep 2023, 20:10
আয়মান সাদিক ও শিক্ষক মুনজেরিন শহীদ..........ছবি: সংগৃহীত

অবশেষে টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা, সিইও আয়মান সাদিক ও একই প্রতিষ্ঠানের ইংরেজির শিক্ষক মুনজেরিন শহীদের বিয়ের গুঞ্জন সত্যি হলো। বিয়ে করেছেন তারা।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর রাজধানীর মিরপুর ডিওএইচএসের মসজিদে পরিবারের মানুষদের উপস্থিতিতে তাদের আকদ সম্পন্ন হয়েছে। ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন মুনজেরিন।

আগামী ২৩ সেপ্টেম্বর রাজধানীর সেনাকুঞ্জেতে তাদের বিবাহোত্তর সংবর্ধনার অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন আয়মান সাদিকের ঘনিষ্ঠজনেরা। দীর্ঘদিন সম্পর্কে থাকা এ জুটি বিয়ে নিয়ে কঠোর গোপনীয়তাই বজায় রাখতে চেয়েছেন।

এর আগে তাদের বিয়ের একটি কার্ড ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ওই কার্ডে, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল তায়েবুর রহমান ও শারমিন আক্তারের ছেলে আয়মান সাদিক এবং শহীদ উদ্দিন আহমেদ চৌধুরী ও মনোয়ারা শহীদের মেয়ে মুনজেরিন শহীদের বিবাহোত্তর সংবর্ধনার কথা লেখা রয়েছে। অনুষ্ঠান সন্ধ্যা ৭টায়। স্থান সেনাকুঞ্জের হলরুম। 

আয়মান সাদিকের জন্ম কুমিল্লায় হলেও বেড়ে ওঠা চট্টগ্রামে। অপরদিকে মুনজেরিন শহীদ চট্টগ্রামের মেয়ে। দুজনেই পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

এরমধ্যে আয়মান আইবিএ থেকে বিবিএ শেষ করে ২০১৫ সালে “টেন মিনিট স্কুল” প্রতিষ্ঠা করেন। ২০১৮ সালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের হাত থেকে গ্রহণ করেন “কুইনস ইয়াং লিডারস অ্যাওয়ার্ড”। ফোর্বসের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা ৩০০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পান একই বছর।

আর মুনজেরিন ইংরেজি বিভাগ থেকে স্নাতকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। এরপর শতভাগ বৃত্তি নিয়ে একই বিষয়ে স্নাতকোত্তর করেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে।

Comments

  • Latest
  • Popular

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

১০
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক
প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন
রাশিয়ান হাউস ইন ঢাকা ১৪ জুন ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান রুশ কবি আলেকজান্ডার পুশকিনের
রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও আন্তর্জাতিক কনসার্টের আয়োজন
রাশিয়া দিবস উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকা একটি বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে রাশিয়ান