শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
Saturday, 10 October, 2026

বেওয়াচ’ অভিনেত্রী পামেলা বাকের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক, ঢাকাডিপ্লোমেটডটকম
  08 Mar 2025, 14:20
পামেলা বাক। উইকিমিডিয়া কমনস

‘বেওয়াচ’, ‘নাইট রাইডার’ অভিনেত্রী পামেলা বাক মারা গেছেন। ৫ মার্চ হলিউড হিলের বাসভবন থেকে ৬২ বছর বয়সী অভিনেত্রীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিজের বন্দুকের গুলিতেই মারা গেছেন তিনি। লস অ্যাঞ্জেলেসের স্থানীয় চিকিৎসকের দেওয়া বিবৃতি সে কথাই বলছে। পামেলা বাখ হলিউড অভিনেতা ডেভিড হ্যাসেলহফের সাবেক স্ত্রী। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খবর বিবিসির
টিভি সিরিজ ‘নাইট রাইডার’-এর সেটে হ্যাসেলহফ আর পামেলার প্রথম আলাপ। তাঁরা এই সিরিজে প্রথম পর্দা ভাগ করেছিলেন। অভিনয় সূত্রেই একে অপরের প্রেমে পড়েন। ১৯৮৯ সালে বিয়ে করেন তাঁরা। ২০০৬ সালে দীর্ঘ দাম্পত্যের ইতি টানেন যুগল।
বিবাহবিচ্ছেদের আগে নাকি পামেলা ছোট পর্দার আরও একটি সিরিজ ‘বেওয়াচ’-এ ডেভিডের সঙ্গে অভিনয় করেছিলেন। সাবেক স্ত্রীর আত্মহত্যার খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন ডেভিড। সমাজিক যোগাযোগমাধ্যমে  লিখেছেন, ‘পামেলার মৃত্যুতে আমি ও আমার পরিবার গভীর শোকাহত। এখনো বিষয়টি মেনে নিতে পারছি না। অনুরাগীদের উদ্দেশে তাই আন্তরিক অনুরোধ, আমাদের পাশে থাকুন। অযথা কৌতূহলী হয়ে আমাদের ব্যক্তিগত জীবন আরও বিপর্যস্ত করে তুলবেন না।’
ডেভিড ও পামেলার দুই কন্যাসন্তান। বাবার মতো এক কন্যা হেইলি অ্যাম্বার হ্যাসেলহফও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তায় মাকে শ্রদ্ধা জানিয়েছেন। মা-বাবার পুরোনো ছবি শেয়ার করেছেন তিনি।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
বিশ্বখ্যাত রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকায় একটি শিক্ষামূলক অনুষ্ঠানের
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা