শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
Saturday, 10 October, 2026

‘দরদ’ নিয়ে সুখবর দিলেন অনন্য, শাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  08 Oct 2024, 20:13
‘নির্মাতা অনন্য মামুনের (বামে) ‘দরদ’ ...............................ছবি: সংগৃহীত

ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং বলিউড অভিনেত্রী সোনাল চৌহানকে নিয়ে প্রথমবারের মতো প্যান ইন্ডিয়ান সিনেমা বানিয়েছেন নির্মাতা অনন্য মামুন। সার্টিফিকেশন বোর্ডে সিনেমাটি বেশ প্রশংসিত হয়েছে। গ্রেডিং ছাড়াই পেয়েছে ছাড়পত্র। জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখ। সে সুখবরই ভক্তদের জানালেন সিনেমাটির পরিচালক অনন্য ও নায়ক শাকিব।

শাকিবের রোমান্টিক সিনেমা মানেই যেন নতুন চমক। টিজারে প্রকাশিত হওয়া ‘দরদ’-র নতুন লুক যেন তারই প্রমাণ।পর্দায় হাজির হয়ে এবারও বাজিমাত করবেন শাকিব, এমনটাই আশা করছেন ভক্তরা।

মুক্তি প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ যখন বাড়ছে তখন সোমবার (৭ অক্টোবর) থেকে শাকিব ভক্তদের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছেন নির্মাতা অনন্য মামুন।
 
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পেপার কাটিং আকৃতিতে একটি ছবি পোস্ট করেন তিনি। পোস্ট করা ছবিতে ‘দরদ’র তিনটি ভিন্ন লুকে দেখা মেলে শাকিবের। ছবির শিরোনামে লেখা ‘দুলু মিয়ার খোঁজ মিলেছে’।
 
সাব শিরোনামে লেখা রয়েছে, ‘আগামীকাল তাকে জনসমক্ষে আনা হবে।’ পোস্টার দেখে নেটিজেনরা আন্দাজ করছেন, ‘দরদ’-এ শাকিবের নাম হবে ‘দুলু মিয়া’।
 
অন্যদিকে শাকিব খানও তার ফেসবুকে ‘দরদ’-এর খবর জানিয়েছেন। নির্মাতার পোস্ট করা একই ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘দরদ’ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে।
 
‘দরদ’ প্রসঙ্গে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ গণমাধ্যমকে জানিয়েছেন, ‘দরদ পাস। গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, আমার কাছে ভালো লেগেছে। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু বলতে পারব না।’
 
এমন পরিস্থিতিতেই নির্মাতা অনন্য ও চিত্রনায়ক শাকিব উভয়ই মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ভক্তদের জানান নতুন সুখবর। ‘দরদ’-র টিজার শেয়ার করে লেখেন, অপেক্ষার অবসান! মোস্ট ওয়ান্টেড দুলু মিয়াঁ আসছে, বিশ্বব্যাপী ১৫ নভেম্বর। (প্রেক্ষাগৃহে মুক্তির তারিখ)
 
প্রসঙ্গত, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলবে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন
বিশ্বখ্যাত রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকায় একটি শিক্ষামূলক অনুষ্ঠানের
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা