শুক্রবার, ২৬ জুন, ২০২৬
Friday, 26 June, 2026

আসছে নতুন ধারাবাহিক ‘জেনারেশন জেড’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  31 Aug 2024, 22:33
আসছে নতুন ধারাবাহিক ‘জেনারেশন জেড’....................................ছবি: সংগৃহীত

জুলাই ও আগস্ট মাসজুড়ে নানা রকম রাজনৈতিক টানাপড়েনের মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। ছাত্র-জনতার আন্দোলনের ফলে দেশে এসেছে নতুন সরকার। বিদায় করা হয়েছে স্বৈরাচার শেখ হাসিনাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এই আন্দোলনে ছাত্রদের ভূমিকা ছিল অত্যন্ত সাহসী। তারা বন্ধুকের গুলির ভয় না করে বুক পেতে দিয়েছে নলের সামনে। এই সাহসী জেনারেশনের নাম জেড। বিগত সরকার কিংবা আলোচিত ঘটনা নিয়ে নাটক, সিনেমা তৈরির কথা ভাবছেন নির্মাতারা। তারই সূত্র ধরে এবার জানা গেল জেনারেশন জেড নিয়ে তৈরি হবে নাটক।

১৫ বছর সরকারে থাকা স্বৈরাচারের পতনে নেতৃত্ব দিয়েছে জেড প্রজন্ম। যা ছিল স্বাধীনতার ৫৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় রক্তক্ষয়ী গণআন্দোলন। শহীদ হতে হয়েছে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষকে।

তাদের এই আত্মত্যাগের বিষয়গুলো মাথায় রেখে একটি ধারাবাহিক নাটক নির্মাণের পরিকল্পনা করেছেন আবু হায়াত মাহমুদ। যার নাম দেয়া হয়েছে ‘জেন জেড আমি কে? তুমি কে?’

এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। আগামী ১০ সেপ্টেম্বর ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এটি মূলত পলিটিক্যাল স্যাটায়ারধর্মী ধারাবাহিক।

একটি পরিবার যদি একটা দেশ হয়। আর এ পরিবারকে কেন্দ্র করে হাসি, আনন্দ, ভালেবাসা ও টানাপড়েনের সঙ্গে পলিটিক্যাল স্যাটায়ারের মিশ্রণে ধারাবাহিকটির গল্প এগিয়ে যাবে।

আবু হায়াত মাহমুদ বলেন, মজার মজার স্যাটায়ারের মাধ্যমে আমাদের রাজনৈতিক অবস্থার চিত্র দেখানো হবে এ নাটকটিতে। উঠে আসবে জেনারেশনের সঙ্গে জেনারেশনের ভাবনা ও মতের পার্থক্য। পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে আমাদের জেন জেডরা।

এ দেয়াল ভাঙা ও অচলায়তন থেকে পুরো পরিবারকে নতুন প্রজন্ম কীভাবে বের করে আনে, এ বিষয়গুলো এ ধারাবাহিকে উঠে আসবে। সুতরাং হাস্যরসের মাধ্যমে গুরত্বপূর্ণ বার্তা দেবে এ ধারাবাহিক। এটি ভিন্নধর্মী একটি ধারাবাহিক হবে-এ আশা করাই যায়।

Comments

  • Latest
  • Popular

বাংলাদেশিদের জন্য আবার চালু হচ্ছে ভারতের পর্যটন ভিসা, শুরু ২৮ জুন

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে ১ কোটি ২৭ লাখ শিশুর শিক্ষায় ক্ষতি

রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৫-১৭টি দ্বিপক্ষীয় দলিল

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

ডিক্যাব ও বাংলাদেশ চীন আপন মিডিয়া ক্লাবের মধ্যে সমঝোতা স্মারক সই

জাতিসংঘে পররাষ্ট্র প্রতিমন্ত্রী:আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১০
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন
রাশিয়ান হাউস ইন ঢাকা ১৪ জুন ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান রুশ কবি আলেকজান্ডার পুশকিনের
রাশিয়া দিবসে ঢাকায় সাংস্কৃতিক মেলা, প্রদর্শনী ও আন্তর্জাতিক কনসার্টের আয়োজন
রাশিয়া দিবস উপলক্ষে রাশিয়ান হাউস ইন ঢাকা একটি বৃহৎ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে রাশিয়ান
রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ঐতিহ্য আবিষ্কার: মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত
রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ সংস্কৃতি ও ঐতিহ্যবাহী লোকশিল্পের সঙ্গে অংশগ্রহণকারীদের পরিচয় করিয়ে দিতে এক
“ফ্রেমস অব মেমোরি” চলচ্চিত্র উৎসবে মুগ্ধ বাংলাদেশের হাজারো শিক্ষার্থী
রাশিয়ান হাউস ইন বাংলাদেশ সফলভাবে সমাপ্ত করেছে তাদের ব্যতিক্রমধর্মী সপ্তাহব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী “মস্কো থেকে বাংলাদেশ: