সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
Monday, 07 September, 2026

ফের ঢাকা মাতাবেন নচিকেতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  06 Jun 2024, 12:48
এপার-ওপার বাংলার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী..................................ছবি: সংগৃহীত

ফের ঢাকায় মাতাবেন এপার-ওপার বাংলার অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। আজব কারখানার আয়োজনে এই কনসার্টে তাঁর সঙ্গে গাইবেন জয় শাহরিয়ার। ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিষয়টি নিশ্চিত করেছেন এই গায়ক।  

আগামী ২৬ জুলাই রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এ কনসার্টের শিরোনাম ‘নচিকেতা লাইভ ইন  ঢাকা ভলিউম টু’।

এর আগে গত বছর সংগীতজীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে ঢাকায় একটি একক কনসার্টে গেয়েছিলেন নচিকেতা। ‘নচিকেতা লাইভ ইন  ঢাকা’ শীর্ষক ওই আয়োজনে বেশ ভালোই সাড়া পড়েছিল। সেদিন রাত ৮টায় কনসার্ট শুরু হলেও বিকেল থেকেই ছিল দর্শকের উপস্থিতি।

জয় শাহরিয়ার বলেন, ‘আগের কনসার্টটি ভালো সাড়া ফেলেছিল। দর্শকের অনেকে তখন মিস করেছেন, দেখতে পারেননি। তাঁদের কথা ভেবেই আবারও নচিকেতা দাদাকে নিয়ে কনসার্টের আয়োজন। বলতে পারেন ওই কনসার্টের ধারাবাহিকতাতেই আবারও আয়োজন করা।’

তিনি জানান, আগামী সপ্তাহ থেকে অনলাইনে টিকিট পাওয়া যাবে নচিকেতা লাইভ ইন ঢাকা ভলিউম টু’র।  
 
১৯৯৩ সালের ১৪ আগস্ট প্রকাশ পায় নচিকেতার প্রথম অ্যালবাম ‘এই বেশ ভালো আছি’। এর মাধ্যমে তিনি যেন বাংলা গানের রূপটাই বদলে দিয়েছিলেন। বিদ্রোহ, প্রতিবাদ, প্রেম-ভালোবাসার মতো জীবনঘনিষ্ঠ বাস্তবতা তাঁর গানে উঠে এসেছিল নতুন রূপে।

এদিকে, সংগীত পরিচালক-গায়ক জয় শাহরিয়ারের সংগীতে বেশ কিছু গানে গেয়েছেন নচিকেতা। এর মধ্যে ‘হয়তো আবার’, ‘শেষ সময়’, ‘শান্তি আসুক ফিরে’, ‘বরিষণ’, ‘কেউ নেই ভালো’ প্রভৃতি গানগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ পেয়েছে এই দুই শিল্পীর ‘আরেকটিবার বাঁচো’ নামের একটি গান।
 

Comments

  • Latest
  • Popular

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই এ দেশের সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা সজীব ভুঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার

হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বকেয়া ভাড়া চাইতে গিয়ে হয়রানির শিকার ভবন মালিক

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-স্বরাষ্ট্রমন্ত্রী

১০
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক
প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুশকিন দিবস ও রুশ ভাষা দিবস উদযাপন
রাশিয়ান হাউস ইন ঢাকা ১৪ জুন ২০২৬ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান রুশ কবি আলেকজান্ডার পুশকিনের