শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
Saturday, 07 November, 2026

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন শিল্পমন্ত্রীর

  02 Oct 2022, 01:52

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গতকাল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম তাকে স্বাগত জানান।

মন্ত্রী  কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারিদের সঙ্গে মতবিনিময়কালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টিতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করেন। সদ্য স্বাধীন বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়, কূটনৈতিক সম্পর্ক স্থাপন, বিশ্বমানচিত্রে এক অনন্য অবস্থানে নিয়ে যাওয়ার বঙ্গবন্ধুর প্রজ্ঞা ও দূরদর্শীতার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রার ওপর আলোকপাত করে শিল্প বিকাশে বর্তমান সরকারের উদ্যোগ ও ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি। 

গতকাল শনিবার ঢাকায় প্রাপ্ত এক সরকারি তথ্য বিবরণীতে এ সংবাদ জানানো হয়েছে। 

এতে জানানো হয়, সরকারের প্রবাসী বান্ধব নীতি ও পদক্ষেপগুলো বর্ণনা করে শিল্পমন্ত্রী বলেন, প্রবাসীরা দেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

তিনি কনস্যুলেটের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার জন্য কনস্যুলেটে কর্মরতাদের প্রতি আহ্বান জানান।

Comments

  • Latest
  • Popular

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

১

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

২

জাপান সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

৩

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়

৫

 ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৬

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

৭

শেখ হাসিনা দেশে এলে মবের শিকার হবেন না, ন্যায় বিচার পাবেন: তথ্য উপদেষ্টা

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

৯

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০
ডেনমার্ক-এস্তোনিয়া-আইসল্যান্ড প্রবাসীদের আগাম ভিসা নেওয়ার পরামর্শ
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন-
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শুক্রবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেন।  এসময় শিক্ষা উপমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন
গত বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এম.পি. বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পরিদর্শন
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ”মুজিব আমার পিতা” চলচ্চিত্রের প্রদর্শনী
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে সোমবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক