বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 02 September, 2026

নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে শিক্ষামন্ত্রী

  18 Sep 2022, 01:35

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শুক্রবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেন। 

এসময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমান এবং ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকর এম তালহা তার সফরসঙ্গী ছিলেন। কনসাল জেনারেল ড. মোহাম্মদ মনিরুল ইসলাম তাদেরকে স্বাগত জানান। 

ডা. দীপু মনি কনস্যুলেটের বর্তমান কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে সেবার মান সমুন্নত রাখতে কর্মকর্তাদের আবহবান জানান। 
তিনি বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের সম্পৃক্ততা ও ভূমিকার প্রশংসা করেন, বিশেষ করে করোনাভাইরাসের মহামারীর সময়ে ভ্যাকসিন সরবরাহের বিষয়ে প্রবাসীদের অবদানের কথা স্মরণ করেন। 

শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দ্বি-পাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক কূটনীতিতে বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরেন। 

ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, টেকনোলজি ট্রান্সফার, শিক্ষা ও গবেষণা বিষয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক আরো গভীর করার উপর তিনি গুরুত্বারোপ করেন। 

কনসাল জেনারেল প্রতিনিধিদলকে কনস্যুলেটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। কনসাল জেনারেল কনস্যুলার ও কল্যাণ সেবাসমূহ উন্নত করার পাশাপাশি বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যেকার সম্পর্ককে আরো শক্তিশালী ও সম্প্রসারিত করার ক্ষেত্রে কনস্যুলেটের দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।  পরে শিক্ষামন্ত্রী কনস্যুলেটের বিভিন্ন শাখার কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং আগত সেবাগ্রহীতাদের সাথে কুশল বিনিময় করেন।

Comments

  • Latest
  • Popular

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বকেয়া ভাড়া চাইতে গিয়ে হয়রানির শিকার ভবন মালিক

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে

নতুন বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ওয়াশিংটনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির দায়িত্ব গ্রহণ করলেন আইরিন খান

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

১০
ডেনমার্ক-এস্তোনিয়া-আইসল্যান্ড প্রবাসীদের আগাম ভিসা নেওয়ার পরামর্শ
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন-
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন শিল্পমন্ত্রীর
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গতকাল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। কনসাল জেনারেল ড.
স্বরাষ্ট্রমন্ত্রীর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন
গত বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এম.পি. বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পরিদর্শন
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ”মুজিব আমার পিতা” চলচ্চিত্রের প্রদর্শনী
নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে সোমবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক