মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
Tuesday, 15 September, 2026

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ”মুজিব আমার পিতা” চলচ্চিত্রের প্রদর্শনী

  31 Aug 2022, 00:30

নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে সোমবার (২৯ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক রচিত ‘শেখ মুজিব আমার পিতা‘ অবলম্বনে বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র ‘‘মুজিব আমার পিতা”  প্রদর্শিত হয়।  বাংলাদেশী-আমেরিকান বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র ছাত্রীদের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শকে ছড়িয়ে দেওয়ার প্রয়াসে এই বিশেষ প্রদর্শনটির আয়োজন করা হয়। নিউইয়র্কে বসবাসরত ছাত্র-ছাত্রী ও  নতুন প্রজন্ম ছাড়াও বিভিন্ন বয়সের দর্শকরা চলচ্চিত্রটি  উপভোগ করেন। 

প্রদর্শনীর শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন কনসাল জেনারেল ড. মোঃ মনিরুল ইসলাম। কনসাল জেনারেল তাঁর বক্তব্যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে এক বলিষ্ঠ কন্ঠস্বর। বঙ্গবন্ধুর পররাষ্টনীতির মূল ভিত্তি “সকলের সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয়” উল্লেখ করে বিশ্ব শান্তি ও অগ্রগতিতে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরে নতুন প্রজন্মকে আরো গভীরভাবে বাংলাদেশের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে জানার আহবান জানান। নতুন প্রজন্মকে শুধু বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নয়, বরং বিশ্বের ভবিষ্যৎ হিসাবে আখ্যায়িত করে তিনি যোগ করেন যে, বঙ্গবন্ধুর জীবন, সংগ্রাম ও আদর্শ তরুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার এক অবিরাম উৎস হয়ে থাকবে। কনসাল জেনারেল আগত দর্শকদের ছবিটি দেখার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এরূপ চলচ্চিত্র প্রদর্শনী আরো আয়োজনের আশ্বাস দেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের মধ্যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী  ও কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, শহীদ হাসান, শহিদ বুদ্ধিজীবীর সন্তান ফাহিম রেজা নূর, অভিনয় শিল্পী লুৎফুন নাহার লতা ও শিক্ষাবিদ নাঈমা খান শুভেচ্ছা বক্তব্য রাখেন। 

ইতোপূর্বে গত ৮ মে ২০২২ তারিখে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একেএম মোজাম্মেল হক এমপি ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের উপস্থিতিতে নিউিইয়র্কস্থ বোম্বে থিয়েটার মিলনায়তনে কনস্যুলেট কর্তৃক সকল দর্শকদের জন্য চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত প্রদর্শনের আয়োজন করা হয়।

Comments

  • Latest
  • Popular

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০
ডেনমার্ক-এস্তোনিয়া-আইসল্যান্ড প্রবাসীদের আগাম ভিসা নেওয়ার পরামর্শ
আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অন-
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন শিল্পমন্ত্রীর
শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গতকাল নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন করেছেন। কনসাল জেনারেল ড.
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শনে শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শুক্রবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট পরিদর্শন করেন।  এসময় শিক্ষা উপমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রীর নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল পরিদর্শন
গত বুধবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান এম.পি. বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্ক পরিদর্শন