বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
Wednesday, 19 August, 2026

বাংলাদেশের জ্বালানি ও বন্দর খাতে বিনিয়োগ করতে আগ্রহী সৌদি আরব: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক
  12 Mar 2023, 19:58

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, সৌদি আরব বাংলাদেশের জ্বালানি ও বন্দর খাতে বিনিয়োগ করতে আগ্রহী।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ বিজনেস সামিট ২০২৩-এর সাইডলাইনে সফররত সৌদি বাণিজ্যমন্ত্রী ও ফরেন ট্রেড জেনারেল অথরিটির চেয়ারম্যান ড. মজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোমেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী। তারা বাংলাদেশের কয়েকটি প্রকল্প হাতে নিচ্ছে এবং ইতোমধ্যে শুরুও করেছেন। যার মধ্যে পতেঙ্গায় সরকারি জমিতে তারা একটি প্রকল্পের কাজ শুরু করেছে।’

মোমেন আরও বলেন, ‘চট্টগ্রামে আরেকটি বড় প্রকল্পের জন্য আমরা তাদের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রস্তাব দিয়েছি। তারা বলেছে যে খুব শিগগিরই এটির কাজ শুরু করবে।’

এর আগে বিজনেস সামিটে যোগ দিতে এবং বাংলাদেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপক্ষীয়, বাণিজ্যিক ও বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা করতে সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মজিদ বিন আব্দুল্লাহ আল-কাসাবি শুক্রবার ঢাকায় এসেছেন।

মন্ত্রী ২০ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। ৩৫ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও তার সঙ্গে রয়েছেন।

এই সফর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করবে বলে আশা করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Comments

  • Latest
  • Popular

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী

বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধিতে বিটুবি টাস্কফোর্স গঠনের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

বাংলাদেশ ও লিথুয়ানিয়ার মধ্যে বাণিজ্য সম্প্রসারণে আইসিটি, সাইবার নিরাপত্তা ও ফিনটেকে নতুন সম্ভাবনা

প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

 স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয়  স্থায়ী কমিটির    বৈঠকে মাদক নির্মূল  ও জুয়া বন্ধের আহবান

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

দুই বছরে ঢাকা সিটির চেহারা পাল্টে দেওয়া সম্ভব :ডিএসসিসি প্রশাসক

তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফর ও ব্রিকস সম্মেলন দুটোতেই আমন্ত্রণ জানানো হয়েছে: জয়সোয়াল

সমতার ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে- স্বরাষ্ট্রমন্ত্রী

১০
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।  আজ বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ / ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত
ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে যাতায়াত ও পড়াশোনা সহজ করতে অন অ্যারাইভাল ভিসা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ রোববার সকালে দেশটির শাহানিয়া এলাকায়
ওয়াইটিবি'র-এর প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
আংকারায় বাংলাদেশের রাষ্ট্রদূত এম. আমানুল হক গত ১৫ জুন টার্ক অ্যাব্রোড অ্যান্ড রিলেটেড কমিউনিটিজ (ওয়াইটিবি)-এর