সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
Monday, 09 November, 2026

বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে উজবেকিস্তানের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়ার পরিচালকের বৈঠক

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোম্যাটডটকম
  28 Aug 2025, 01:45

 

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল বুধবার (২৭ আগস্ট ২০২৫) উজবেকিস্তানের স্বনামধন্য গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সেন্ট্রাল এশিয়ার পরিচালক রাষ্ট্রদূত জাভলন ভাখাবোভের সাথে বৈঠক করেন। এ সময় দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিক উপস্থিত ছিলেন।
 রাষ্ট্রদূত ড. ইসলাম বাংলাদেশের ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করে বাংলাদেশ-উজবেকিস্তানের মধ্যকার সম্পর্কের মাত্রা ও ব্যাপ্তিকে আরো গভীর ও প্রসারিত করার জোর গুরুত্ব আরোপ করেন। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি ও পর্যটন খাতের পাশাপাশি খাদ্য ও পানি নিরাপত্তা, অভিবাসন এবং জলবায়ু জনিত পরিবর্তন মোকাবিলায় দু'দেশ তাদের অভিজ্ঞতা ও বিশেষায়িত জ্ঞান আদান প্রদানের মাধ্যমে উপকৃত হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এ মর্মে বাংলাদেশের একই ধরনের একটি গবেষণা প্রতিষ্ঠানের সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর  করার বিষয়ে  তিনি মতামত প্রকাশ করেন, যা দু’টি প্রতিষ্ঠানের মধ্যে গবেষক ও গবেষণাপত্র বিনিময়কে সহজতর ও ফলপ্রসূ করবে বলে রাষ্ট্রদূত আশাবাদ ব্যক্ত করেন।
 পরিচালক জাভলন ভাখাবোভ তাঁর প্রতিষ্ঠানের গঠন ও কর্ম পরিধির উপর একটি উপস্থাপনা তুলে ধরে মধ্য এশিয়ার দেশসমূহের মধ্যে ক্রমবর্ধমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও  সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের বোঝাপড়া ও অগ্রগতি সম্পর্ককে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে সংযোগ ও সহযোগিতাকে আরো অর্থবহ ও কার্যকরী করতে উজবেকিস্তান সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের উল্লেখ করেন। বাংলাদেশ-উজবেকিস্তান সম্পর্কের বহুমাত্রিকতার উপর আলোকপাত করে তিনি বাংলাদেশের উপযুক্ত একটি গবেষণা প্রতিষ্ঠানের সাথে সহযোগিতামূলক সম্পর্ক স্থাপনে তাঁর আগ্রহ প্রকাশ করেন।
 দু’দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহকে ত্বরান্বিত করার লক্ষ্যে উভয়ই আরো ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকের সমাপ্তি ঘটে।
 

 
 
 

Comments

  • Latest
  • Popular

শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন

১

কপ৩১ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী কাল তুরস্ক যাচ্ছেন

২

নতুন পররাষ্ট্রসচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী

৩

জিয়াউর রহমানই ৭ই নভেম্বর এদেশের অরক্ষিত স্বাধীনতাকে রক্ষা করেছিলেন : স্বরাষ্ট্রমন্ত্রী

৪

বাংলাদেশ কো-অপারেটিভ জার্নালিস্ট এসোসিয়েশনের আত্মপ্রকাশ

৫

৭ নভেম্বর: যে বিপ্লব বদলে দিয়েছিল বাংলাদেশের ইতিহাস

৬

আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী

৭

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

৮

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

৯

জাপান সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

১০
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি।
হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি বলেছেন, হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজ
প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ দেশটি সফরের আমন্ত্রণ জানিয়েছেন।  আজ বাংলাদেশ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ / ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে অন অ্যারাইভাল ভিসা চাইলেন রাষ্ট্রদূত
ফিলিস্তিনি শিক্ষার্থীদের বাংলাদেশে যাতায়াত ও পড়াশোনা সহজ করতে অন অ্যারাইভাল ভিসা চেয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইউসেফ