বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
Wednesday, 07 October, 2026

সৈয়দ শামসুল হকের অষ্টম মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  27 Sep 2024, 13:28
বাংলা সাহিত্যের অন্যতম সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক...................................ছবি: সংগৃহীত

বাংলা সাহিত্যের অন্যতম সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হকের অষ্টম মৃত্যুবার্ষিকী শুক্রবার (২৭ সেপ্টেম্বর)। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাহিত্যের প্রায় সব শাখায় অবদান রেখে বাংলা ভাষার দিগন্তকে সমৃদ্ধ করেছেন তিনি।

১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম জেলায় জন্ম নেয়া সৈয়দ শামসুল হক। সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন অল্প বয়সেই। ১৯৫৪ সালে তার প্রথম গল্পগ্রন্থ তাস প্রকাশিত হয়। এরপর একে একে প্রকাশিত হয় প্রথম উপন্যাস এক মহিলার ছবি (১৯৫৯) এবং প্রথম কাব্যগ্রন্থ একদা এক রাজ্যে (১৯৬১)।

নাট্যকার হিসেবে তার শ্রেষ্ঠ রচনাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো নূরল দীনের সারাজীবন, পায়ের আওয়াজ পাওয়া যায়, গণনায়ক এবং ঈর্ষা। উপন্যাসে তার অন্যতম রচনা খেলারাম খেলে যা, সীমানা ছাড়িয়ে, নীল দংশন। কাব্যজগতে তিনি পরানের গহিন ভিতর, নাভিমূলে ভস্মধার, আমার শহর ঢাকা এবং বৃষ্টি ও জলের কবিতা দিয়ে পাঠকদের মুগ্ধ করেছেন।

লেখালেখির পাশাপাশি, গান রচনার ক্ষেত্রেও তিনি অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন। তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে হায় রে মানুষ রঙিন ফানুস, অনেক সাধের ময়না আমার, তোরা দেখ দেখ দেখ রে চাহিয়া এবং চাঁদের সাথে আমি দেব না তোমার তুলনা।

শামসুল হক তার দীর্ঘ কর্মজীবনে একুশে পদক, স্বাধীনতা পুরস্কার এবং বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন।
 

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

২

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৩

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৫

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৬

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৮

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৯

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

১০
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
মহাকাশ অভিযাত্রার পথিকৃৎকে সম্মাননা / ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন
মানবজাতির প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মানব মহাকাশযাত্রা দিবস উপলক্ষে আজ ঢাকার জাতীয় বিজ্ঞান
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। এ বছর
অবশেষে কাজী নজরুল ইসলামকে ‌‘জাতীয় কবি’র রাষ্ট্রীয় স্বীকৃতি
অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে