রোববার, ২৩ আগস্ট, ২০২৬
Sunday, 23 August, 2026

জীবনানন্দ পুরস্কার ২০২৪ পেলেন যারা

বরিশাল প্রতিনিধি:
  29 Dec 2024, 21:38
বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়...................................ছবি: সংগৃহীত

ধানসিড়ি সাহিত্য সৈকত, রাজাপুর ঝালকাঠি ও আড্ডা ধানসিড়ি বরিশালের উদ্যোগে জীবনানন্দ পুরস্কার ২০২৪ প্রদান প্রদান করা হয়েছে। 

শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় বরিশাল বিভাগীয় গণগ্রন্থাগার মিলনায়তনে পুরস্কার প্রদান অনুষ্ঠিত হয়।

কবিতায় পুরস্কার পেয়েছেন জাহিদ হায়দার এবং কথাসাহিত্যে মোস্তফা তারিকুল আহসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক মামুন হুসাইন। ধানসিড়ি পত্রিকার প্রকাশক সৈয়দ সগির উদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন ছড়াকার অধ্যাপক দীপঙ্কর চক্রবর্তী, অধ্যাপক হাবিবুল ইসলাম, কবি আসমা চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সৈকত আরেফিন। স্বাগত বক্তব্য দেন কবি শামীম রেজা।

অনুষ্ঠানের শুরুতে প্রয়াত কথাসাহিত্যিক মিহির সেনগুপ্ত, কবি আসাদ চৌধুরী ও গজী লতিফকে স্মরণ করে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ এবং জীবনানন্দ দাশের লেখা গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী সঞ্জয় হালদার, প্রজ্ঞা পারমিতা বোস ও নিপা সাহা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবি জাহিদ সোহাগ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার ফয়সাল বারী, লেখক ও গবেষক সাইফুল আহসান বুলবুল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ,অধ্যাপক রণজিৎ মল্লিক, কবি ও সংস্কৃতিজন টুনু রাণী কর্মকার, লেখক টিএম জালাল উদ্দিন, শফিক আমিন, আব্দুর রহমানসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের কর্মীরা।

ধানসিড়ি সাহিত্য সৈকত, রাজাপুর ঝালকাঠি ও আড্ডা ধানসিড়ি বরিশালের উদ্যোগে ২০০৭ সাল থেকে সাহিত্যে বিশেষ অবদান রাখায় জীবনানন্দ পুরস্কার প্রদান করে আসছে।

Comments

  • Latest
  • Popular

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১০
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
মহাকাশ অভিযাত্রার পথিকৃৎকে সম্মাননা / ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন
মানবজাতির প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মানব মহাকাশযাত্রা দিবস উপলক্ষে আজ ঢাকার জাতীয় বিজ্ঞান
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। এ বছর
অবশেষে কাজী নজরুল ইসলামকে ‌‘জাতীয় কবি’র রাষ্ট্রীয় স্বীকৃতি
অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে