রোববার, ২৩ আগস্ট, ২০২৬
Sunday, 23 August, 2026

শান্তনু কায়সারের নামে চালু হলো সাহিত্য পুরস্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম:
  12 Jul 2024, 13:05
শান্তনু কায়সারের নামে চালু হলো সাহিত্য পুরস্কার..................................ছবি: সংগৃহীত

প্রয়াত সাহিত্যিক শান্তনু কায়সারের নামে চালু হয়েছে ‘ঐতিহ্য-শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার’। প্রতি বছর সাহিত্যের ৫টি শাখায় এ পুরস্কার দেওয়া হবে।

প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ এবং ‘শান্তনু কায়সার স্মৃতি পাঠাগার ও চর্চা কেন্দ্র ‘সাজনমেঘ’ এর যৌথ উদ্যোগে এ পুরস্কার দেওয়া হবে বলে ‘ঐতিহ্য’ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, কবিতা, কথাসাহিত্য (গল্প/ উপন্যাস), প্রবন্ধ-গবেষণা, নাটক ও অনুবাদ পাণ্ডুলিপির জন্য এ পুরস্কার দেওয়া হবে।

প্রতি বছর ৫টি বিষয়ে জমাকৃত পাণ্ডুলিপির মধ্য থেকে সেরা ৩টি পাণ্ডুলিপির (৫টির মধ্যে যেকোনো ক্ষেত্রের ৩ টি সেরা পাণ্ডুলিপি) লেখককে ৫০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। সেরা ৩ টি পাণ্ডুলিপি পরবর্তী বছর অমর একুশে বইমেলায় ‘ঐতিহ্য’ থেকে বই আকারে প্রকাশিত হবে।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ৩০ ডিসেম্বর সর্বোচ্চ ত্রিশ বছর অথবা এর নিচে যেকোনো বয়সী জন্মসূত্রে বাংলাদেশি কবি-লেখক এই পুরস্কারের জন্য মনোনীত হবেন।

এ বছরের পুরস্কারের জন্য আগামী ১৫ জুলাই থেকে পাণ্ডুলিপি আহ্বান করা হচ্ছে। জমাদানের শেষ তারিখ ১৫ নভেম্বর।

পাণ্ডুলিপির পৃষ্ঠা বা শব্দসংখ্যার সীমা নেই। [email protected] ঠিকানায় ওয়ার্ড ও পিডিএফ ফরমেটে পাণ্ডুলিপি পাঠানো যাবে। ডাকযোগে হার্ডকপিও পাঠানো যাবে- ঐতিহ্য শান্তনু কায়সার সাহিত্য পুরস্কার ২০২৪, ঐতিহ্য, ৩/১-এইচ পুরানা পল্টন, ঢাকা-১০০০ ঠিকানায়।

প্রকাশনা প্রতিষ্ঠান ঐতিহ্যের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোমধ্যে বই আকারে প্রকাশিত হয়েছে এমন রচনা পাণ্ডুলিপি আকারে জমা দেওয়া যাবে না। কোনো রকম চৌর্যবৃত্তির আশ্রয় নিলে অভিযোগ পাওয়া মাত্র বাতিল হবে। যেকোনো সুপারিশ বা অনুরোধ অযোগ্যতা বলে বিবেচিত হবে।

প্রতি বছর শান্তনু কায়সারের জন্মদিন ৩০ ডিসেম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার ঘোষণা করা হবে। সেদিন বাংলা ভাষা ও সাহিত্যের একজন নবীন বা প্রবীণ লেখক ‘শান্তনু কায়সার স্মারক বক্তৃতা’ দেবেন।
 

Comments

  • Latest
  • Popular

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১০
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
মহাকাশ অভিযাত্রার পথিকৃৎকে সম্মাননা / ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ইউরি গাগারিনের আবক্ষ মূর্তি উন্মোচন
মানবজাতির প্রথম মহাকাশযাত্রার ৬৫তম বার্ষিকী এবং আন্তর্জাতিক মানব মহাকাশযাত্রা দিবস উপলক্ষে আজ ঢাকার জাতীয় বিজ্ঞান
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন যারা
সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ ঘোষণা করা হয়েছে। এ বছর
অবশেষে কাজী নজরুল ইসলামকে ‌‘জাতীয় কবি’র রাষ্ট্রীয় স্বীকৃতি
অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল ইসলাম। ১৯৭২ সালের ৪ মে বাংলাদেশে