বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
Thursday, 05 November, 2026

বেনগাজীতে বাংলাদেশি প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিময়

শামিমা আকতার খুশি, লিবিয়া প্রতিনিধি, ঢাকা ডিপ্লোম্যাট ডট কম
  31 Oct 2023, 21:12
বেনগাজীতে বাংলাদেশি প্রবাসীদের সাথে রাষ্ট্রদূতের মতবিনিম.....................................ছবি: সংগৃহীত

লিবিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার মহোদয়ের নেতৃত্বে দূতাবাসের একটি টীম বর্তমানে বেনগাজী সফর করছেন। দূতাবাসের পক্ষ থেকে বেনগাজীতে বসবাসরত বিভিন্ন পেশার বাংলাদেশি নাগরিকদের সাথে মতবিনিময় ্করেন তিনি। 

এই সময় রাষ্ট্রদূত প্রবাসীদের বিভিন্ন সমস্যাবলী সম্পর্কে অবহিত হন এবং তা সমাধানের দূতাবাস হতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়।

মতবিনিময় সভায় রাষ্ট্রদূত প্রবাসীদের কল্যাণে দূতাবাস কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। তিনি প্রবাসীকল্যাণ মন্ত্রীর সাম্প্রতিক লিবিয়া সফর এবং দুদেশের মাধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক সম্পর্কে উপস্থিত প্রবাসীদেরকে অবহিত করেন। 

এই সময় রাষ্ট্রদূত দারনা শহরসহ লিবিয়ার পূর্বাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার পাশাপাশি দূতাবাস হতে তাদেরকে দেশে পাঠানোর প্রচেষ্টার কথা জানান। 

এছাড়াও গানফুদা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের দ্রুত সময়ের মধ্যে দেশে প্রেরণের জন্য আইওএমসহ স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স মিনিস্টার (রাজনৈতিক)  কাজি আসিফ আহমেদ মিনিস্টার অফ লিবার উইং গাজী মোহাম্মদ আসাদুজ্জামান কবির এবং দৃতাবাস  কর্মকর্তাবৃন্দ, লিবিয়া আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সকল  কমিউনিটি নেতৃবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিগণ। 

 

Comments

  • Latest
  • Popular

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

১

জাপান সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

২

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৩

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়

৪

 ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৫

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

৬

শেখ হাসিনা দেশে এলে মবের শিকার হবেন না, ন্যায় বিচার পাবেন: তথ্য উপদেষ্টা

৭

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

৮

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৯

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে মরিশাসের
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার
পৃথক ভূখণ্ডে সাহসের একই কালিতে লেখা আলজেরিয়া আর বাংলাদেশের ইতিহাস: রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, পৃথক ভূখণ্ডে রচিত হলেও সাহসের একই কালিতে রচিত হয়েছে