সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
Monday, 21 September, 2026

মরক্কোয় প্রাণহানির সংখ্যা বেড়ে সহস্রাধিক

ঢাকা ডিপ্লোমেট সংবাদদাতা:
  09 Sep 2023, 23:38

আফ্রিকার দেশ মরক্কোয় আঘাত হানা ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা হাজার ছাড়িয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন আল আওলার জানিয়েছে, ভূমিকম্পের পর থেকে এ পর্যন্ত এক হাজার ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে এক হাজার দুইশ জন।

দেশটির আল-হাউজ, মারাকেশ, কোয়ারজাজাতে, আজিলাল, চিচাওয়া ও টারোডেন্ট এলাকা রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। 

পর্যটন নগরী মারাকেশে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ শহরের অধিকাংশ ভবন পুরনো এবং জাতিসংঘ ঘোষিত একাধিক বিশ্ব ঐতিহ্যের নিদর্শন রয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনিতে সেখানকার অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে অসংখ্য মানুষ।

আহতদের উদ্ধারে চলছে বিশেষ অভিযান। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।  

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে। উদ্ধারকারীদের সেখানে পৌঁছতে বেশ বেগ পেতে হচ্ছে।

এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত ১১টার দিকে মরক্কোর পশ্চিমাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। 

মরক্কোর ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬৩২, আশঙ্কাজনক আরও বহু মানুষমরক্কোর ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৬৩২, আশঙ্কাজনক আরও বহু মানুষ মরক্কোর ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির পশ্চিমাঞ্চলের অ্যাটলাস পর্বতমালা ঘেঁষা প্রদেশ আল হাউজের পার্বত্য শহর ইঘিলে, ভূপৃষ্ঠ থেকে ১৮ দশমিক ৫ মিটার গভীরে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বলছে, ১২০ বছরেরও বেশি সময়ের মধ্যে উত্তর আফ্রিকার এই অংশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প ছিল এটি।

Comments

  • Latest
  • Popular

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

১০
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে মরিশাসের
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার
পৃথক ভূখণ্ডে সাহসের একই কালিতে লেখা আলজেরিয়া আর বাংলাদেশের ইতিহাস: রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, পৃথক ভূখণ্ডে রচিত হলেও সাহসের একই কালিতে রচিত হয়েছে
রাষ্ট্রদূত নাজমুল হুদার সাথে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দলের মতবিনিময়
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (০৬ সেপ্টেম্বর) আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন