শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
Saturday, 17 October, 2026

চীনের শ্রমিক দলকে উদ্ধার করল বাংলাদেশের শান্তিরক্ষীরা

কূটনৈতিক প্রতিবেদক
  31 Jan 2021, 20:52
ছবি: সংগৃহীত

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের স্বর্ণ খনিতে কর্মরত চীনের একটি শ্রমিক দলকে সশস্ত্র বিদ্রোহীদের আক্রমণ থেকে উদ্ধার করেছে বাংলাদেশের শান্তিরক্ষীরা।

রোববার(৩১ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিটিতে বলা হয়, গত ১৬ ডিসেম্বর মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের গাগা এলাকায় স্বর্ণ খনিতে চীনের একটি শ্রমিক দলের ওপর সশস্ত্র বিদ্রোহীরা অতর্কিত আক্রমণ করে এবং খনির ছয়টি যানবাহন লুট করে নিয়ে যায়। ঘটনার আকস্মিকতায় খনিতে নিয়োজিত ৩২ জন চীনা শ্রমিক খনি এলাকা থেকে পলায়নরত অবস্থায় বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি টহল দলের শরণাপন্ন হয়ে নিরাপত্তা ও আশ্রয় চায়। বাংলাদেশি টহল দল তাদেরকে উদ্ধার করে নিজেদের ক্যাম্পে নিয়ে নিরাপত্তা ও আশ্রয় প্রদান করে।

এ ছাড়া বাংলাদেশি শান্তিরক্ষীরা ভীতসন্ত্রস্ত চীনা শ্রমিকদের প্রয়োজনীয় খাদ্য, পানীয় এবং চিকিৎসা সহায়তা প্রদান করে। বাংলাদেশি শান্তিরক্ষীদের এই মহানুভবতা এবং সাহসী পদক্ষেপ মিশন সদর দপ্তরসহ সর্বমহলে প্রশংসিত হয়।

জাতিসংঘে নিয়োজিত চীনের স্থায়ী প্রতিনিধি তাদের নাগরিকদের উদ্ধার করে বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ও আশ্রয় প্রদান করায় বাংলাদেশি শান্তিরক্ষীদের প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করে প্রশংসাপত্র প্রেরণ করেন বলেও জানানো হয়।

Comments

  • Latest
  • Popular

সচিব হলেন ৩ নারী হাই কমিশনার ও রাষ্ট্রদূত

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইইউ কমিশনার ম্যাগনাস ব্রুনারের সাক্ষাৎ

২

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

৩

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

৪

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৫

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৭

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৯

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১০
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে মরিশাসের
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার
পৃথক ভূখণ্ডে সাহসের একই কালিতে লেখা আলজেরিয়া আর বাংলাদেশের ইতিহাস: রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, পৃথক ভূখণ্ডে রচিত হলেও সাহসের একই কালিতে রচিত হয়েছে