বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
Wednesday, 05 August, 2026

পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকাডিপ্লোমেটডটকম
  19 Apr 2025, 17:12
ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন করেন হাইকমিশনার ড. জকি আহাদ ছবি: পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশন

পোর্ট লুইসে প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা কার্যক্রম শুরু হয়েছে। আজ এ কার্যক্রম উদ্বোধন করেন মরিশাসে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. জকি আহাদ।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ই- পাসপোর্ট  ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) মো: আসাদুজ্জামান।
উপ- প্রকল্প পরিচালক লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহি ই-পাসপোর্ট প্রকল্পের উপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি ই-পাসপোর্টের প্রযুক্তি ও সঠিক ব্যবহারের উপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাইকমিশনার ড. জকি আহাদ ২০২৪ এর জুলাই -আগস্ট ছাত্রজনতার গনঅভ্যুত্থানে নিহত শহিদদের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং গৌরবান্বিত মহান মুক্তিযুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, ই-পাসপোর্ট সেবা কার্যক্রম চালুর মাধ্যমে মরিশাসের বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশন প্রক্রিয়া সহজতর হবে এবং আমাদের নাগরিকদের মর্যাদা বৃদ্ধি পাবে। তিনি বলেন, ই-পাসপোর্ট প্রক্রিয়া সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় এর বিশ্বাসযোগ্যতা ও গ্রহযোগ্যতা বহুগুণে বৃদ্ধি পাবে ও বিশ্বের অনেক দেশ বাংলাদেশের সাথে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরে আগ্রহী হবে, যা বহির্বিশ্বে বাংলাদেশের মান ও মর্যাদা আরো বৃদ্ধি করবে।
বহির্বিশ্বে বাংলাদেশ ই-পাসপোর্ট  সেবা চালু  করার দিক থেকে বাংলাদেশ হাইকমিশন পোর্ট লুইস, মরিশাস ৫৮তম বিদেশস্থ বাংলাদেশ মিশন হিসেবে এর শুভযাত্রা শুরু করায় পাসপোর্ট অধিদপ্তর ও ই-পাসপোর্ট প্রকল্পের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
হাইকমিশনার মরিশাসে বসবাসরত বাংলাদেশিদের সস্মিলিত প্রচেষ্টা ও কর্মের মাধ্যমে দেশের সুনাম ও সম্মান বৃদ্ধির জন্য আহ্বান জানান।
ই-পাসপোর্ট সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান শেষে ই-পাসপোর্ট সেবা চালুকরনের অংশ হিসেবে হাইকমিশনার ড. জকি আহাদ ও  উপ-প্রকল্প পরিচালক লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহি দুইজন আবেদনকারীর নিকট ডেলিভারি স্লিপ তুলে দেন। পরে হাইকমিশনার ড. জকি আহাদ-কে একটি ক্রেস্ট প্রদান করেন লে: কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহি।
এরপরে হাইকমিশনার ই-পাসপোর্ট সেবা কার্যক্রম ও এ্যানরোলমেন্ট প্রক্রিয়া পরিদর্শন করেন।
উল্লেখ্য, এখন থেকে মরিশাসে বসবাসরত বাংলাদেশিরা ৫ বছর ও ১০ বছর মেয়াদী ই-পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন।
মরিশাসের বসবাসরত বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ,  মরিশাসে কর্মরত  শ্রমজীবীবৃন্দ, ই-পাসপোর্ট সেবা গ্রহণকারীগণ, ই-পাসপোর্ট কার্যক্রমের সাথে সম্পৃক্ত ঢাকা হতে আগত সদস্যবৃন্দসহ হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

Comments

  • Latest
  • Popular

মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত

রাজধানীতে গণযোগাযোগ অধিদপ্তরের ভ্রাম্যমান ট্রাক সংগীতের আয়োজন

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

বেনজীরের অন্য দেশের পাসপোর্ট থাকতে পারে, সন্দেহ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ নিলেন ক্র্যাব সদস্যরা

ঢাকার চারপাশে নৌপথ সচল করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

১০
পোর্ট লুইসে বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপন করেছে মরিশাসে বাংলাদেশ হাইকমিশন। অনুষ্ঠানে মরিশাসের
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত
সুদানে সন্ত্রাসীদের হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ শনিবার
পৃথক ভূখণ্ডে সাহসের একই কালিতে লেখা আলজেরিয়া আর বাংলাদেশের ইতিহাস: রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি
ঢাকায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলউহাব সাইদানি বলেছেন, পৃথক ভূখণ্ডে রচিত হলেও সাহসের একই কালিতে রচিত হয়েছে
রাষ্ট্রদূত নাজমুল হুদার সাথে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের প্রতিনিধি দলের মতবিনিময়
বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল গতকাল (০৬ সেপ্টেম্বর) আলজিয়ার্সে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন