সোমবার, ২৫ মে, ২০২৬
Monday, 25 May, 2026

ফ্লোর প্রাইসে পুঁজিবাজারে বড় উত্থান

  31 Jul 2022, 23:57

বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় ফ্লোর প্রাইস (দরপতনের সর্বনিম্ন সীমা) কার্যকরের প্রথম দিন দেশের উভয় স্টক এক্সচেঞ্জে (ডিএসই ও সিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন উভয় শেয়ারবাজারে সকাল থেকেই সূচকের বড় উত্থান লক্ষ্য করা গেছে এবং লেনদেন শেষ হওয়া পর্যন্ত তা অব্যাহত ছিল।

এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। এদিকে, উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৩.৪৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৩৩.৯৬ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ৩১.২৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩৯.৪৭ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৪৮.৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৩.৫৭ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৮২টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ৩৬২টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত আছে ১৩টির। এদিন ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকা।

অপর পুঁজিবাজার সিএসইর প্রধান সূচক সিএসইএক্স ২২৭.৭৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭০.৪৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে সার্বিক সিএএসপিআই সূচক ৩৭৯.১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৭৬.৬৬ পয়েন্টে এবং সিএসআই সূচক ২৪.৪৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৩২.৫৮ পয়েন্টে।

এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৮৩টি কোম্পানির মধ্যে শেয়ারের দাম বেড়েছে ২৬৩টির, কমেছে ৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। দিন শেষে সিএসইতে ১২ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

Comments

  • Latest
  • Popular

রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ঐতিহ্য আবিষ্কার: মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত

জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার

“ফ্রেমস অব মেমোরি” চলচ্চিত্র উৎসবে মুগ্ধ বাংলাদেশের হাজারো শিক্ষার্থী

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নেবে কাতার

ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় রাশিয়ার দূতাবাস ও রাশিয়ান হাউসের মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

১০
শেয়ারবাজারে মূলধন কমেছে ৭.১৫ বিলিয়ন ডলার
সপ্তাহের ব্যবধানে কিছুটা বৃদ্ধির পর আবারও দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। গত সপ্তাহে পাঁচটি ব্যবসায়িক দিনের
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সরজীৎ ১৩ বছর কর্মস্থলে অনুপস্থিত
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সরজীৎ কুমার কুন্ডু ১০ দিনের ছুটি নিয়ে
ইসরাইল আর বিএনপি-জামায়াতের হামলায় পার্থক্য নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালানো ইসরাইলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার কোনো
পুঁজিবাজারে কমেছে লেনদেন
একদিন উত্থানের পর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পুঁজিবাজারে আবারও দরপতন হয়েছে। এদিন দেশের