শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
Friday, 30 October, 2026

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সরজীৎ ১৩ বছর কর্মস্থলে অনুপস্থিত

মো. জামাল হোসেন, বেনাপোল যশোর থেকে:
  30 Dec 2023, 13:25
যশোর জেনারেল হাসপাতাল.................................ছবি: সংগৃহীত

যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সরজীৎ কুমার কুন্ডু ১০ দিনের ছুটি নিয়ে ১৩ বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার কোনো খবর জানেন না হাসপাতালের ঊর্ধ্বতন  কর্মকর্তারা।

হাসপাতালের প্রশাসনিক সূত্র জানিয়েছে, ডা. সরজীৎ কুমার কুন্ডু ২০১০ সালের ২১ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত ছুটি চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ওই বছরের ২০ আগস্ট জমা দেয়া আবেদনপত্রে উল্লেখ করা হয় শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসা গ্রহণের জন্য তার ১০ দিনের  ছুটির জরুরি প্রয়োজন। ছুটি মঞ্জুরের পর তিনি সেই যে কর্মস্থল ছেড়েছেন তারপর আর ফেরেননি। তার বাড়ি ঝিকরগাছা উপজেলায় খোঁজ নিয়েও সন্ধান পাওয়া যায়নি। সরকারের নিয়মনীতি না মেনে তিনি নিজের ইচ্ছায় কর্মস্থলে বছরের পর বছর অনুপস্থিত রয়েছেন।

সূত্রটি আরও জানায়, কর্মস্থলে হাজির হওয়ার জন্য কর্তৃপক্ষ বিগত দিনে তাকে নানাভাবে তাগিদ দিলেও তিনি কর্ণপাত করেননি। ডা. সরজীৎ কুমার কুন্ডুর পদটি বিলুপ্ত করে নতুন পদ সৃষ্টির জন্য কয়েক বছরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ে অন্তত ১৫টি পত্র পাঠানো হয়েছে। কিন্তু ফলাফল মেলেনি। বর্তমানে তার কোন জানেন না হাসপাতালের উর্ধ্বতন কর্মকর্তারা।

একটি সূত্রের দাবি অসুস্থতাজনিত ছুটি নেয়ার পরে  ডা. সরজীৎ কুমার কুন্ডু বিদেশে পাড়ি জমান। বর্তমানে তিনি বিদেশে অবস্থান করছেন। তবে কোন দেশে তিনি আছেন তা কেউ নিশ্চিত করে বলতে পারেননি।

হাসপাতালের বর্তমান তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ জানান, ডা. সরজীৎ কুমার কুন্ডুর ছুটি ও অনুপস্থিত থাকার বিষয়টি তাকে কেউ অবগত করেননি। এটি সত্য হলে বিষয়টি নিষ্পত্তির জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে জোরালোভাবে আলোচনা করা হবে।

Comments

  • Latest
  • Popular

 ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

২

শেখ হাসিনা দেশে এলে মবের শিকার হবেন না, ন্যায় বিচার পাবেন: তথ্য উপদেষ্টা

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

৪

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

৫

আরামবাগ হাই স্কুল অ্যান্ড কলেজে এক্স স্টুডেন্ট ফোরামের শিক্ষার্থীদের পাঠ্যবই উপহার

৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উইনরক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

৭

ফজলুল হক স্মৃতি পুরস্কার পেলেন মাহমুদা চৌধুরী ও মেজবাউর রহমান সুমন

৮

চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৯

কুইন্স কমনওয়েলথ পদক পেলো আনান মুস্তাফিজ

১০
শেয়ারবাজারে মূলধন কমেছে ৭.১৫ বিলিয়ন ডলার
সপ্তাহের ব্যবধানে কিছুটা বৃদ্ধির পর আবারও দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। গত সপ্তাহে পাঁচটি ব্যবসায়িক দিনের
ইসরাইল আর বিএনপি-জামায়াতের হামলায় পার্থক্য নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালানো ইসরাইলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার কোনো
পুঁজিবাজারে কমেছে লেনদেন
একদিন উত্থানের পর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পুঁজিবাজারে আবারও দরপতন হয়েছে। এদিন দেশের
বন্ড মার্কেটের উন্নয়নে নীতি সহায়তা দেওয়া হবে: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেন, পুঁজিবাজারে বন্ড কেনাবেচা করার জন্য যে সেকেন্ডারি মার্কেট