বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
Thursday, 27 August, 2026

ফের দরপতন পুঁজিবাজারে

  27 Jul 2022, 23:06

মাত্র দুই কর্মদিবস উত্থানের পর বুধবার ফের বড় দরপতন হয়েছে পুঁজিবাজারে। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৭৪ পয়েন্ট কমেছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও কমেছে। পাশাপাশি কমেছে ৩৩৮টি কোম্পানির শেয়ারের দাম। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে ।

বুধবার ডিএসইতে ৭৭৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৫৯ কোটি ৬১ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে৮৩৮কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৭৪পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার৩৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩১৯পয়েন্টে। ডিএস৩০ সূচক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৬২পয়েন্টে।

আজ ডিএসইতে ৩৮০ কোম্পানি ও মিউচুয়্যাল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে কমেছে ৩৩৮ টি কোম্পানির শেয়ারের দাম,বেড়েছে ১৭ টির ও অপরিবর্তিত আছে ২৫টির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসই সার্বিক সূচক সিএসপিআই ১৭৪ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

Comments

  • Latest
  • Popular

সব ধরনের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি

মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১০
শেয়ারবাজারে মূলধন কমেছে ৭.১৫ বিলিয়ন ডলার
সপ্তাহের ব্যবধানে কিছুটা বৃদ্ধির পর আবারও দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। গত সপ্তাহে পাঁচটি ব্যবসায়িক দিনের
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সরজীৎ ১৩ বছর কর্মস্থলে অনুপস্থিত
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সরজীৎ কুমার কুন্ডু ১০ দিনের ছুটি নিয়ে
ইসরাইল আর বিএনপি-জামায়াতের হামলায় পার্থক্য নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালানো ইসরাইলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার কোনো
পুঁজিবাজারে কমেছে লেনদেন
একদিন উত্থানের পর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পুঁজিবাজারে আবারও দরপতন হয়েছে। এদিন দেশের