সোমবার, ২৫ মে, ২০২৬
Monday, 25 May, 2026

কোম্পানির টাকা মেরে বিদেশে পালিয়েছে অ্যাপোলো ইস্পাতের এমডি!

  18 Jul 2022, 00:45

পুঁজিবাজারে নানা কেলেঙ্কারির জন্ম দেওয়া অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নতুন কেলেঙ্কারিতে জড়িয়েছে। প্রিমিয়াম নিয়ে আইপিওতে আসা কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ রফিক দীর্ঘদিন ধরে লাপাত্তা হয়ে আছেন। কোম্পানির পক্ষ থেকে বিষয়টি জানিয়ে থানায় জিডি করা হয়েছে। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে তাকে পরিচালনা পর্ষদের সামনে হাজির হওয়ার আহ্বান জানানো হয়েছে। কিন্তু কোনো আহ্বানেই সাড়া দেননি তিনি। বরং অজ্ঞাত স্থান থেকে ইমেইলে  তার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কোম্পানির কাছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অ্যাপোলো ইস্পাতের একাধিক কর্মকর্তা অর্থসূচককে জানিয়েছেন, মোঃ রফিক আসলে দেশে-ই নেই। তিনি কোম্পানির বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে পরিবার নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন। সম্ভবত তিনি কানাডায় বসবাস করছেন এখন।

প্রকৌশল খাতের কোম্পানি অ্যাপোলো ইস্পাত ২০১২ সালে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজারে আসে। নানা কারসাজি আর প্রভাবশালীদের যোগসাজশে অত্যন্ত দূর্বল মৌলের কোম্পানিটি উচ্চ প্রিমিয়াম নিয়ে আইপিওতে শেয়ার বিক্রি করে। আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতি শেয়ারে ১২ টাকা প্রিমিয়াম নেওয়া হয়। প্রতিটি শেয়ার বিক্রি করা হয় ২২ টাকা দরে। বাজার থেকে উত্তোলন করা হয় ২২০ কোটি টাকা। কিন্তু ওই টাকার বড় অংশই কোম্পানির কাজে না লাগিয়ে পরিচালকরা নানাভাবে আত্মসাৎ করে নেয়। তাতে এক পর্যায়ে উৎপাদন বন্ধ হয়ে মুখ থুবড়ে পড়ে কোম্পানিটি।

এরই মধ্যে দুর্দশাগ্রস্ত অ্যাপোলো ইস্পাতের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোঃ রফিক হঠাৎ লাপাত্তা হয়ে যান। কোনোভাবেই তার সাথে যোগাযোগ করতে না পেরে তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করে কোম্পানি। এরই মধ্যে চলতি বছরের ৯ মার্চ মোঃ রফিক অজ্ঞাত স্থান থেকে ই-মেইলে তার পদত্যাগপত্র পাঠিয়ে দেন। এর প্রেক্ষিতে গত ১৬ মার্চ কোম্পানির পক্ষ থেকে একাধিক জাতীয় দৈনিকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মোঃ রফিককে ২১ মার্চ, ২০২২ তারিখে বিকাল ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে অবস্থিত কোম্পানির রেজিস্টার্ড অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে যোগযোগ করলে কোম্পানির মহাব্যবস্থাপক মোঃ হাসান অর্থসূচককে জানান, থানায় জিডি এবং সংবাদপত্রে বিজ্ঞপ্তির পরও মোঃ রফিকের সাথে কোনো যোগাযোগ করা যায়নি। তিনি এর বেশি কোনো মন্তব্য করতে চাননি।

এদিকে মোঃ রফিকের ভাই মোঃ তৌফিকের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি অর্থসূচককে বলেন, তার ভাই কোথায় আছেন, সে তথ্য তাদেরও জানা নেই। ভাইয়ের জন্য তারা বেশ উদ্বিগ্ন।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির একাধিক কর্মকর্তা বলেছেন, মোঃ রফিক কোম্পানির বেশ কিছু টাকা-পয়সা নিয়ে বিদেশে পালিয়ে গেছেন। কিন্তু কত টাকা নিয়ে গেছেন সে সম্পর্কে তারা কোনো ধারণা দিতে পারেননি। এ বিষয়ে তাদের বক্তব্য, মোঃ রফিক কোম্পানির টাকা মেরে বিদেশে অভিবাসী হয়েছেন। তবে কত টাকা তিনি মেরে নিয়েছেন, তার প্রকৃত তথ্য হয়তো কখনোই জানা যাবে না। কারণ কোম্পানির অ্যাকাউন্টিং সিস্টেম আগেই ভেঙ্গে পড়েছে। তাছাড়া তিনি যত টাকা নিয়ে গেছেন, তারচেয়ে বেশি টাকার দায় তার উপর চাপাতে পারেন কোম্পানির বর্তমান পরিচালকরা। কারণ বিষয়টি চ্যালেঞ্জ করতে পারবে না কেউ।

এদিকে ঢাকা টক এক্সচেঞ্জ থেকে প্রাপ্ত পরিসংখ্যান থেকে জানা যায়, ২০১৮ সালের পরে অ্যাপোলো ইস্পাত কোনো বার্ষিক সাধারণ সভা (এজিএম) করেনি। আর ২০১৯ সালের তৃতীয় প্রান্তিকের পর কোনো আর্থিক তথ্যও প্রকাশ করেনি।

অন্যদিকে, কোম্পানির কাছ থেকে খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে এর স্থাপর সম্পত্তি নিলামে তোলার প্রক্রিয়ায় আছে আর্থিক প্রতিষ্ঠান ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

Comments

  • Latest
  • Popular

রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ঐতিহ্য আবিষ্কার: মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত

জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার

“ফ্রেমস অব মেমোরি” চলচ্চিত্র উৎসবে মুগ্ধ বাংলাদেশের হাজারো শিক্ষার্থী

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নেবে কাতার

ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় রাশিয়ার দূতাবাস ও রাশিয়ান হাউসের মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

১০
শেয়ারবাজারে মূলধন কমেছে ৭.১৫ বিলিয়ন ডলার
সপ্তাহের ব্যবধানে কিছুটা বৃদ্ধির পর আবারও দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। গত সপ্তাহে পাঁচটি ব্যবসায়িক দিনের
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সরজীৎ ১৩ বছর কর্মস্থলে অনুপস্থিত
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সরজীৎ কুমার কুন্ডু ১০ দিনের ছুটি নিয়ে
ইসরাইল আর বিএনপি-জামায়াতের হামলায় পার্থক্য নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালানো ইসরাইলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার কোনো
পুঁজিবাজারে কমেছে লেনদেন
একদিন উত্থানের পর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পুঁজিবাজারে আবারও দরপতন হয়েছে। এদিন দেশের