রোববার, ১১ অক্টোবর, ২০২৬
Sunday, 11 October, 2026

ঈদের আগের সপ্তাহে কিছুটা স্বস্তি দিয়েছে বাজার

  08 Jul 2022, 23:13

দুই সপ্তাহের টানা পতনের পর সামান্য উর্ধমুখী হয়েছে দেশের পুঁজিবাজার। সর্বশেষ সপ্তাহে সূচকের পাশাপাশি সামান্য লেনদেনও বেড়েছে বাজারে। তাতে একটু হলেও স্বস্তি নিয়ে ঈদ উদযাপনে যেতে পেরেছেন বাজারের বিনিয়োগকারী ও স্টেকহোল্ডাররা।

সর্বশেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রায় ৬৮ ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছৈ ২৪ শতাংশের দাম। আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩৯০ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২৬৫টির, কমেছে ৯৪টির। আর ৩১টির দাম ছিল অপরিবর্তিত।

তবে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়লেও বড় মূলধনের কোম্পানিগুলোর শেয়ারের দাম ছিল নিম্নমুখী। তাই মূল্যসূচকে দেখা গেছে মিশ্র অবস্থা।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৯ দশমিক ২৯ পয়েন্ট (০৭৮%) বেড়েছে। সপ্তাহ শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৩৭৬ দশমিক ৯৪ পয়েন্ট।

এ সপ্তাহে শরীয়াহ সূচক ডিএসইএক্স শরীয়াহ ইন্ডেক্স ৩ দশমিক ৮৫ পয়েন্ট বেড়েছে।

অন্যদিকে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ০১ পয়েন্ট কমেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ০.৯২ শতাংশ বেড়ে ৭৬৪ কোটি ৪৩ লাখ টাকা থেকে ৭৭১ কোটি ৪৮ লাখ টাকায় উন্নীত হয়েছে ।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
শেয়ারবাজারে মূলধন কমেছে ৭.১৫ বিলিয়ন ডলার
সপ্তাহের ব্যবধানে কিছুটা বৃদ্ধির পর আবারও দরপতন হয়েছে দেশের শেয়ারবাজারে। গত সপ্তাহে পাঁচটি ব্যবসায়িক দিনের
যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক সরজীৎ ১৩ বছর কর্মস্থলে অনুপস্থিত
যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. সরজীৎ কুমার কুন্ডু ১০ দিনের ছুটি নিয়ে
ইসরাইল আর বিএনপি-জামায়াতের হামলায় পার্থক্য নেই: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ফিলিস্তিনে বর্বরোচিত হামলা চালানো ইসরাইলের সঙ্গে বিএনপি ও জামায়াতের হামলার কোনো
পুঁজিবাজারে কমেছে লেনদেন
একদিন উত্থানের পর সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) পুঁজিবাজারে আবারও দরপতন হয়েছে। এদিন দেশের