রোববার, ১১ অক্টোবর, ২০২৬
Sunday, 11 October, 2026

বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতল ভারত

ঢাকা ডিপ্লোমেট ডেস্ক:
  22 Dec 2024, 13:08
বাংলাদেশকে হারিয়ে শিরোপা জিতল ভারত....................................ছবি: সংগৃহীত

কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল বাংলাদেশের ছেলেরা। প্রথমবার অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ জয়ের সুযোগও এসেছিল। সে লক্ষ্যে ফাইনালে সাধ্যের মধ্যেই ভারতীয় মেয়েদের আটকে রাখতে পেরেছিল বাংলাদেশের তরুণীরা। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় ইতিহাস গড়ার সুযোগ হাতছাড়া হয়েছে লাল সবুজের কন্যাদের। 

শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের দেয়া ১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ৪২ রানের জয়ে প্রথমবার আয়োজিত এ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারতীয় মেয়েরা।

রোববার (২২ ডিসেম্বর) মালায়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বায়েওমাস স্টেডিয়ামে ফাইনালে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশের যুব টাইগ্রেসরা। দারুণ বোলিংয়ে ৪ উইকেট নিয়ে ফারজানা ইয়াসমিন ভারতের রানের লাগাম টেনে ধরেন। তবে গোঙ্গাদি তৃষার ফিফটি ও শেষদিকে টেলএন্ডারদের ক্যামিওতে ১১৭ রানের লড়াকু পুঁজি পায় ভারত।

লক্ষ্য তাড়া করতে নেমে আসা যাওয়ার মিছিলে যুক্ত হন জুনিয়র টাইগ্রেসরা। বাংলাদেশের হয়ে মাদ্র দু’জন কেবল দুই অঙ্কের কোঠা পেরুতে পারে। এর মধ্যে সর্বোচ্চ ২২ রান করেন জুয়াইরিয়া ফেরদৌস। এ ছাড়া ওপেনার ফাহমিদা ছোঁয়া ১৮ রান করেছেন। টাইগ্রেসরা কপাল পোড়ায় দুটি রানআউট ও একটি হিট উইকেট হয়ে। ১৮.৩ ওভারেই ৭৬ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। অর্থাৎ, এশিয়ান শ্রেষ্ঠত্বের প্রথম আসরে যুব টাইগ্রেসরা রানারআপ।

ভারতের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন আয়ুশি শুক্লা। এ ছাড়া পারুনিকা সিসোদিয়া ২ এবং জোশিথা ১টি করে উইকেট নেন।

এর আগে ১১৭ রান সংগ্রহ করে ভারত। ওপেনার তৃষা ৪৭ বলে ৫২ এবং শেষদিকে মিথিলা ভিনোদ ১৭ রান করেন। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার ফারজানা ইয়াসমিন।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
বাংলাদেশি সমর্থকদের প্রতি রাষ্ট্রদূতের কৃতজ্ঞতা / ব্রাজিল আবার ঘুরে দাঁড়াবে, ঝলমল করবে হলুদ জার্সি
বাংলাদেশে ব্রাজিলের ফুটবল সমর্থকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত পাওলো এফ ডি ফেরেস।
পিএসএলে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান
লাহোর কালান্দার্সের জন্য ডু অর ডাই ম্যাচ। পেশোয়ার জালমির কাছে কালকের ম্যাচটি হেরে গেলে টুর্নামেন্ট
বিশ্বকাপের রেকর্ড সপ্তম শিরোপা জয় ব্রাজিলের
কাতার বিশ্বকাপের পর থেকে সময়টা ভালো যাচ্ছে লাতিন আমেরিকার অন্যতম ফুটবল পরাশক্তি ব্রাজিলের। তবে বিচ
বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পেলেন সামিত সোম
অবশেষে বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেলেন কানাডা প্রবাসী ফুটবলার সামিত সোম। মঙ্গলবার (০৬ মে) তাকে