রোববার, ০২ আগস্ট, ২০২৬
Sunday, 02 August, 2026

দক্ষিণ কোরিয়ার আদলে চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা চাই : রাষ্ট্রদূতকে মেয়র

  01 Feb 2023, 02:02

চট্টগ্রামের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্বাস্থ্যকর চট্টগ্রাম গড়তে চান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউনের সাথে সৌজন্য সাক্ষাতে মেয়র বলেন, ‘দক্ষিণ কোরিয়ার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বর্জ্যকে সম্পদে রূপান্তর পদ্ধতিকে চট্টগ্রামে কাজে লাগাতে চাই আমি। জনস্বাস্থ্য রক্ষা আর বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমি চাই চট্টগ্রাম কোরিয়ার সিউলের মতো একটি পরিচ্ছন্ন মডেল শহরে পরিণত হোক।’
তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি কর্পোরেশন অবকাঠামো খাতে বর্তমানে ব্যাপক বিনিয়োগ করেছে। দক্ষিণ কোরিয়া চট্টগ্রামের যোগাযোগ সুবিধাকে কাজে লাগিয়ে বিশ্ব বাণিজ্যে আরো এগিয়ে যেতে পারে। বিশেষ করে চট্টগ্রামের বিমানবন্দর সড়কসহ অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়ক আধুনিকায়নে প্রধানমন্ত্রী আমাকে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প প্রদান করেছেন। এই প্রকল্পটি চট্টগ্রামের যোগাযোগ ব্যবস্থাকে বদলে দেবে। এ প্রকল্প এলাকার সুবিধা কাজে লাগিয়ে চট্টগ্রাম ইপিজেড, কোরিয়ান ইপিজেড এবং মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে নতুন শিল্প-কারখানা স্থাপন করে দক্ষিণ কোরিয়া ব্যাপকভাবে লাভবান হতে পারে।’
কোরিয়ার রাষ্ট্রদূত লি জাং কিউন বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে দক্ষিণ কোরিয়া নিঃস্বার্থভাবে ভূমিকা রেখে যাচ্ছে। অবকাঠামো এবং প্রযুক্তিখাতে দক্ষিণ কোরিয়া বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। আমরা চাই দক্ষিণ কোরিয়ার অভিজ্ঞতা চট্টগ্রামে প্রয়োগ করে চট্টগ্রামকে উন্নত নগরীতে রূপান্তরে সহায়তা করতে।
সভায় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসের রাজনৈতিক বিশ্লেষক হাইয়ুন কিম, চসিক সচিব খালেদ মাহমুদ, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকতা মোহাম্মদ আবুল হাশেম, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী।

Comments

  • Latest
  • Popular

নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক

মানবপাচার ও অনলাইন স্ক্যাম স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

চিতলমারী থানা প্রেস ক্লাবের নতুন কমিটির সভাপতি টিপু, সম্পাদক অরুণ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

এক যুগ পর নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে স্টেজ মাতাবেন কাজী মারুফ

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানিঅর্ধেকে কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত

জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর মোজাফফরের বিচার হবে সেনা আইনে- স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান

১০
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। প্রধানমন্ত্রী ও
বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে গতানুগতিক বাণিজ্যের বাইরে হালাল পণ্যের বড় সম্ভাবনা দেখছেন বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার
সংসদে পররাষ্ট্রমন্ত্রী / সাড়ে তিন লাখের তথ্য যাচাই করে আড়াই লাখ রোহিঙ্গাকে নিজেদের নাগরিক বলছে মিয়ানমার
এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমারে পাঠানো রোহিঙ্গাদের তালিকার মধ্যে মাত্র সাড়ে তিন লাখ
রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া মানে তারা বাংলাদেশের নাগরিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশি পাসপোর্ট নিয়ে যেসব রোহিঙ্গা সৌদি আরবে গিয়েছিলেন, তাঁদের