রোববার, ২৩ আগস্ট, ২০২৬
Sunday, 23 August, 2026

১৯৭১ এর জেনোসাইডের বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করা জরুরী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

  14 Dec 2022, 22:27

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী কর্তৃক বাংলাদেশে যে জেনোসাইড সংঘটিত হয়েছিলো সে বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করে  তোলা অত্যন্ত জরুরী।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায় করতে হলে ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিষয়ে কিছুই জানেনা। তাদের এসব কাজের সাথে যুক্ত করতে হবে। মুক্তিযুদ্ধের আদর্শকে নতুন প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে হবে। 
তিনি আজ বিকেলে মুক্তিযুদ্ধের সংগঠন আমরা একাত্তর নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে একথা বলেন। এতে নেতৃবৃন্দ ১৯৭১ সালের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লক্ষ্যে আমরা একাত্তরের ভবিষ্যত কর্মসূচি নিয়ে আলোচনা করেন। 
বৈঠকে আলোচনায় অংশ নেন, আমরা একাত্তরের প্রধান সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা হিলাল ফয়েজী, কেন্দ্রীয় সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা মৃণাল সরকার, জেনোসাইড বিশেষজ্ঞ প্রদীপ কুমার দত্ত, মাদার ল্যাংগুয়েজ লাভার্স ওয়ার্ল্ড এর পরামর্শক ভ্যাংকুভার প্রবাসী প্রকৌশলী হাফিজুর জাহাঙ্গীর, ইউরোপিয়ান বাংলাদেশ ফোরাম (ইবিএফ) এর জার্মান প্রতিনিধি রোকেয়া রথে এবং নেদারল্যান্ডসের ডায়াসপোরা সংগঠন বাংলাদেশ সাপোর্ট গ্রুপ (বাসুগ) এর চেয়ারম্যান বিকাশ চৌধুরী বড়–য়া।     
আলোচনায় নেতৃবৃন্দ পাকিস্তানি বংশোদ্ভুত সুইডেনের অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আসিফ শাহকারের বাংলাদেশের সমাধিস্থ হওয়ার আবেদনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন এবং তার আবেদনের পক্ষে সুপারিশ পেশ করেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে প্রতিমন্ত্রী  জানান। 
বৈঠক শেষে নেতৃবৃন্দ বাংলাদেশ ডাক বিভাগ থেকে প্রকাশিত ‘১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী ও তাদের এদেশীয় দোসরদের যুদ্ধাপরাধ’ শীর্ষক ৭১ টি ডাকটিকিটের সেটের প্রতিলিপি হস্তান্তর করেন।   

Comments

  • Latest
  • Popular

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১০
কুনমিংয়ে ত্রিপক্ষীয় বৈঠক / আমরা কোনো জোট করছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ, চীন ও পাকিস্তান নিয়ে ত্রিপক্ষীয় জোট গঠন হয়েছে কি না, সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র
বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা বাড়াতে প্রস্তুত এডিবি
বাংলাদেশের মূল উন্নয়নের জন্য আর্থিক সহায়তা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির
ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রশিক্ষণার্থী অফিসারবৃন্দ তাঁদের
ঢাকায় ২০তম ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত
বুধবার ঢাকায় ২০তম ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর একটি হোটেলে আয়োজিত ২০তম ডি-৮ পররাষ্ট্রমন্ত্রী