বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
Wednesday, 23 September, 2026

বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা বাড়াতে প্রস্তুত এডিবি

কূটনৈতিক প্রতিবেদক
  14 Mar 2023, 19:01

বাংলাদেশের মূল উন্নয়নের জন্য আর্থিক সহায়তা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর হোটেল কন্টিনেন্টালে ‘বাংলাদেশ ও এডিবির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন’ অনুষ্ঠানে এ কথা বলেন এডিবি প্রধান।

এডিবি বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব প্রসারিত করবে জানিয়ে আসাকাওয়া বলেন, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে সহায়তা করবে এডিবি।

সংস্থাটির প্রধান বলেন, ‘বাংলাদেশের মূল উন্নয়ন অগ্রাধিকারের জন্য আর্থিক সহায়তা বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। গত দেড় দশক ধরে বেসরকারি খাতের সম্পৃক্ততার মাধ্যমে স্থির ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে বাংলাদেশের। দেশটির এই রূপান্তরিত হওয়া আমি প্রত্যক্ষ করেছি। বাংলাদেশের কাছে এডিবি আরও সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন প্রত্যাশা করে।’

টেকসই উন্নয়নে বাংলাদেশকে আরও বড় আকারে সহায়তা করার কথাও উল্লেখ করেন তিনি।

বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের প্রশংসা করে আসাকাওয়া বলেন, বিশেষ করে গত দেড় দশকে ২০১৩ থেকে ২০২২ সালের মধ্যে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন গড়ে প্রায় ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছিল। ২০১৯ সালে কোভিড মহামারির ঠিক আগে ৭ দশমিক ৯ শতাংশে পৌঁছে জিডিপি প্রবৃদ্ধি। ২০১৫ সালে বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশের মর্যাদা পায়। মাথাপিছু মোট জাতীয় আয় ১ হাজার ২১০ ডলারে পৌঁছেছিল। এটি ২০২২ সালের মধ্যে ২ হাজার ৭৯৩ ডলারে উন্নীত হয়। ২০২৬ সালের মধ্যে স্বল্পোন্নত দেশের মর্যাদা থেকে গ্রাজুয়েশন হওয়ার পথে রয়েছে বাংলাদেশ।

এডিবি জানায়, চট্টগ্রাম-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের অধীনে একটি রেল স্টেশন এবং এডিবি জরুরি সহায়তা প্রকল্পের অধীনে আশ্রয়প্রাপ্ত লোকদের জন্য কক্সবাজার ক্যাম্পে একটি পানি সরবরাহ সুবিধাসহ এডিবি অর্থে বাস্তবায়িত নানা প্রকল্প পরিদর্শন করবেন মাসাতসুগু আসাকাওয়া। এছাড়াও তিনি একটি গার্মেন্টস ফ্যাক্টরি এবং স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের অধীনে একটি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করবেন।

বাংলাদেশ ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) অংশীদারিত্বের ৫০ বছর উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকা সফরে রয়েছেন এডিবির প্রেসিডেন্ট। গত ১২ মার্চ বাংলাদেশ পৌঁছান তিনি। ১৬ মার্চ পর্যন্ত তার ঢাকায় অবস্থানের কথা রয়েছে। আসাকাওয়া তার ৫ দিনের সফরের অংশ হিসেবে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রসঙ্গত, বাংলাদেশ ১৯৭৩ সালে এডিবিতে যোগ দেয়। ১৯৮১ সালে একটি মাঠ অফিস হোস্ট করার জন্য প্রথম এডিবি সদস্য হয়। সংস্থাটি প্রায় ৫০ বিলিয়ন ডলার ঋণ, অনুদান এবং সহ-অর্থায়নসহ প্রযুক্তিগত সহায়তা সংগ্রহ করেছে। এডিবি চরম দারিদ্র্যতা দূরীকরণের প্রচেষ্টা অব্যাহত রেখে একটি সমৃদ্ধ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। ১৯৬৬ সালে এডিবি প্রতিষ্ঠিত হয়, সংস্থাটির সদস্যভুক্ত দেশ ৬৮টি।

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
নয়াদিল্লিতে ব্রিকস সম্মেলন / যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন শুরুর কয়েক ঘণ্টা আগেই যৌথ ঘোষণাপত্রের বিষয়ে ঐকমত্যে
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ নেবেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
মানব পাচারকারীদের প্রতারণার নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর
ডিজিটাল প্ল্যাটফর্ম ও অনলাইনের ভুয়া প্রলোভনকে কাজে লাগিয়ে গড়ে ওঠা আন্তর্জাতিক পাচারকারী চক্রগুলোর বিরুদ্ধে কঠোর
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার নবনিযুক্ত চিফ অব মিশনের সাক্ষাৎ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সঙ্গে আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর বাংলাদেশে