রোববার, ২৩ আগস্ট, ২০২৬
Sunday, 23 August, 2026

বিদেশি পর্যটকদের ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে: বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  02 Jun 2022, 22:54
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেছেন, দেশে বিদেশি পর্যটকদের আনতে ভিসা প্রক্রিয়া সহজ করা হচ্ছে।

বৃহস্পতিবার (২ জুন) প্রতিমন্ত্রী রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে ১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদেশি পর্যটক আনতে ভিসা প্রক্রিয়া সহজ করতেই হবে। ট্যুরিজমকে মাথায় রেখে এই প্রক্রিয়া সহজ করার বিষয়ে সরকার কাজ করছে। পাশ্ববর্তী দেশ ভারতের পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য, নেপাল ও ভুটানে কোনো সমুদ্র সৈকত নেই। তাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করতে পারলে সেক্ষেত্রে অনেক পর্যটক পাবো। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে দ্রুত আন্ত:মন্ত্রণালয় বৈঠক করা হবে। পর্যটন খাতের সাথে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদেরও সেখানে ডাকা হবে।

বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশে ক্রুজশিপ চালুর বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ নেয়া হবে, যাতে দ্রুত আন্তর্জাতিক রুটে চলাচলকারী ক্রুজশিপ বাংলাদেশে আনতে পারি। শিপের মধ্যেই যাতে পর্যটকদের ইমিগ্রেশন হয় এবং তারা নির্বিঘ্নে দেশের পর্যটনসমৃদ্ধ এলাকাগুলো ঘুরে দেখতে পারে।

দেশের পর্যটন খাত নিয়ে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে বর্তমানে পদ্মাসেতু হয়েছে, মেট্রোরেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে হচ্ছে। বিমানবন্দরের টার্মিনাল হচ্ছে, কক্সবাজারের সমুদ্র ছুঁয়ে রানওয়েতে নামবে প্লেন। এই অর্জনগুলো দেশের পর্যটন শিল্পকে আরো সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে। এছাড়াও বাংলাদেশে অনেক ঐতিহাসিক, ধর্মীয় ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে, হাওড় আছে। পর্যটন আকর্ষণের যেন পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন হয়, সেজন্য একটি ট্যুরিজম মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে।

২ জুন সকাল থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী এ মেলা শেষ হবে ৪ জুন। মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রবেশ করা যাবে। মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০ টাকা। এবারের মেলায় প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এর মধ্যে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি এবং স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাও রয়েছে।

ঢাকা ট্রাভেল মার্ট ২০২২ এর টাইটেল স্পন্সর অনলাইন ট্রাভেল এজেন্সি ট্রিপলাভার, কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

Comments

  • Latest
  • Popular

অপরাধীদের গ্রেফতারে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নেয়া হবে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী: সাধারণ মানুষের সেবা নিশ্চিতকরণে কঠোর নির্দেশ

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে স্বরাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা

দুদকের ভাবমূর্তি ফিরিয়ে আনতে কাজ করবো: নতুন চেয়ারম্যান

বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম

কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু

১০
কুনমিংয়ে ত্রিপক্ষীয় বৈঠক / আমরা কোনো জোট করছি না: পররাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশ, চীন ও পাকিস্তান নিয়ে ত্রিপক্ষীয় জোট গঠন হয়েছে কি না, সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র
বাংলাদেশের জন্য আর্থিক সহায়তা বাড়াতে প্রস্তুত এডিবি
বাংলাদেশের মূল উন্নয়নের জন্য আর্থিক সহায়তা বাড়াতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রস্তুত বলে জানিয়েছেন সংস্থাটির
১৯৭১ এর জেনোসাইডের বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন করা জরুরী : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এমপি বলেছেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তান বাহিনী কর্তৃক বাংলাদেশে যে
ন্যাশনাল ডিফেন্স কোর্সে অংশগ্রহণকারীদের পররাষ্ট্র মন্ত্রণালয় পরিদর্শন
ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) কর্তৃক পরিচালিত ন্যাশনাল ডিফেন্স কোর্স-২০২২ এ অংশগ্রহণকারী দেশি-বিদেশি প্রশিক্ষণার্থী অফিসারবৃন্দ তাঁদের