মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
Tuesday, 22 September, 2026

বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার প্রতিহত করতে প্রবাসীদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর আহবান

কূটনৈতিক প্রতিবেদক
  06 Jun 2022, 00:31
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

বাংলাদেশের বিরুদ্ধে যারা মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালায়, দেশের শত্রুতা করে তাদের প্রতিহত করতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহবান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, এমপি। গতকাল (শনিবার) সুইডেনের স্টকহোমে সুইডেন আওয়ামী লীগের পক্ষ হতে পররাষ্ট্রমন্ত্রীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহবান জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোতে বাংলাদেশ সম্পর্কিত তথ্যভাণ্ডার সমৃদ্ধ করেছি এবং আমরা পাবলিক ডিপ্লোম্যাসির মাধ্যমে এগুলো প্রচার করছি। তবে মিশনগুলোর পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদেরও এসব তথ্য তুলে ধরা প্রয়োজন। তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দৃঢ়তায় বর্তমান বাংলাদেশ একটি সম্ভাবনার দেশে পরিণত হয়েছে, সেটা বিদেশিদের কাছে তুলে ধরতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে গত ১২ বছর বাংলাদেশের জন্য একটি স্বর্ণযুগ উল্লেখ করে ড. মোমেন বলেন, জিডিপির গড় প্রবৃদ্ধির হারে বাংলাদেশ বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর অন্যতম স্থান অর্জন করেছে এবং মাথাপিছু আয় প্রতিবেশী দেশগুলোর চেয়ে বৃদ্ধি পেয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী দেশের উন্নয়নে অবদান রাখায় প্রবাসী বাংলাদেশিদের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন, প্রবাসী বাংলাদেশিরা আমাদের অর্থনৈতিক উন্নয়নের যোদ্ধা, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এবং রপ্তানি আয় থেকে বৈদেশিক মুদ্রার রিজার্ভ অনেক সমৃদ্ধ হয়েছে।

বিদেশস্থ বাংলাদেশ মিশনগুলোর মাধ্যমে সেবার মান বৃদ্ধিতে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিশনগুলোতে সেবা প্রদানের জন্য ‘দূতাবাস’ এবং ‘মাই গভর্নমেন্ট’ নামে দুটি মোবাইল এপ্লিকেশন চালু করা হয়েছে। ‘দূতাবাস’ প্যাকেজের মাধ্যমে ৩৪টি সেবা এবং ‘মাই গভর্নমেন্ট’ প্যাকেজের মাধ্যমে ৬৮টি সেবা প্রদান করা যাবে এবং পর্যায়ক্রমে সকল মিশনে এই সেবা চালু হবে বলে তিনি উল্লেখ করেন।

সুইডেন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ড. ফরহাদ আলী খানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নাজমুল ইসলাম, সুইডেন প্রবাসী বীর মুক্তিযোদ্ধাগণ, সুইডেন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments

  • Latest
  • Popular

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

১০
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল
বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম
সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন
সৌদি আরবে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে ভয়াবহ আগুনে অন্তত ১৬ বাংলাদেশির প্রাণ গেছে। গত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক