সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
Monday, 12 October, 2026

সুখবর পেলেন মালদ্বীপ প্রবাসীরা

কূটনৈতিক প্রতিবেদক
  03 Jun 2022, 21:14
মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। ছবি: সংগৃহীত

পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট জমা নিচ্ছে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন। এর আগে ভেরিফিকেশনের জন্য হাজার হাজার প্রবাসী পাসপোর্ট ও ভিসা সেবা নিতে পারেননি।

পুলিশ ভেরিফিকেশন ছাড়া সহজে কীভাবে পাসপোর্ট বানানো যায়- এ বিষয়ে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের দৃষ্টি আকর্ষণ করেন বহু প্রবাসী বাংলাদেশি।

এছাড়া সম্প্রতি একটি পত্রিকায় ‘মালদ্বীপে পুলিশ ভেরিফিকেশন ছাড়া মিলছে না পাসপোর্ট’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বৃহস্পতিবার (২৬ মে) থেকে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট জমা নিচ্ছে।

প্রায় ৫০ হাজার বাংলাদেশি বৈধ হওয়ার সুযোগ পাবেন। সুযোগটি নেওয়ার জন্য অবৈধ বাংলাদেশিদের আহ্বান জানিয়েছে মালের বাংলাদেশ হাইকমিশন। শনিবার দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মালদ্বীপে বসবাসরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের জানানো যাচ্ছে, ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রির আওতায় বৈধকরণ প্রক্রিয়া বর্তমানে চালু রয়েছে।

যাদের বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট নেই তাদের দ্রুত ভিসা/ওয়ার্ক পারমিট সংগ্রহ করে মালদ্বীপে বৈধভাবে কাজ করার জন্য বলা হয়েছে।

বৈধকরণ প্রক্রিয়ার সুযোগে যদি কেউ বৈধ ভিসা বা ওয়ার্ক পারমিট সংগ্রহ না করেন, তবে তার বিরুদ্ধে মালদ্বীপের আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।

দূতাবাস মালদ্বীপ সরকারের শাস্তি এড়াতে অবৈধ বাংলাদেশিদের জরুরি ভিত্তিতে বৈধকরণ প্রক্রিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিট সংগ্রহ করার জন্য অনুরোধ করেছে।

এজন্যে পাসপোর্টের পুরোনো ফটোকপি, জন্ম নিবন্ধনের ফটোকপি, এনআই আইডির ফটোকপি, একটি পাসপোর্ট সাইজের ছবি, পাসপোর্ট ফি বাবদ ১১০ মার্কিন ডলার এবং বাংলাদেশে পরিবারের যে মোবাইল নম্বরটি চালু আছে সেই নম্বরটা নিয়ে সরাসরি হাইকমিশনার অফিসে গিয়ে জামা দিতে হবে।

বৈধকরণের জন্য যে শ্রমিক যেখানে কাজ করছেন সে মালিককে ইকোনমিক ডেভেলপমেন্ট মিনিস্ট্রিতে আবেদন করতে হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

Comments

  • Latest
  • Popular

ঢাকায় রুশ চিত্রশিল্পী মিখাইল ভ্রুবেলের ১৭০তম জন্মবার্ষিকী উদ্‌যাপন

১

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটি’রনেতা পরিচয়ে ব্যাংকারের জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকি

২

নরসিংদীতে জুট মিলের যন্ত্রপাতি লুটের অভিযোগ, ২১ কোটি টাকার ক্ষতির দাবি

৩

যে বাতাস আমাদের আয়ু কেড়ে নিচ্ছে – বাংলাদেশের বায়ুদূষণ, জনস্বাস্থ্য ও মানুষের আয়ু

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

৫

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৬

ঢাকাস্থ রাশিয়ান হাউসে স্পেস ফেস্টিভ্যাল: স্পুটনিক-১ উৎক্ষেপণের ৬৯ বছর পূর্তি উদযাপন

৭

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

৯

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

১০
সাংবাদিক সম্মেলনে বায়রা নেতারা / মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে
রিক্রুটিং এজেন্সিগুলো স্বার্থকে বিবেচনা না করে দেশ ও কর্মীদের কর্মসংস্থানের স্বার্থে মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত
সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত
সৌদি আরবের তায়েফ থেকে জেদ্দা যাওয়ার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি নাগরিক
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ
মালয়েশিয়া শ্রমবাজারে ২৫ এজেন্সির তালিকা প্রকাশে বায়রা সদস্যদের গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল
বিগত সরকারের মত মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেটের আলামত দেখতে পাচ্ছি : ফখরুল ইসলাম
সিন্ডিকেট মুক্ত, স্বচ্ছ ও কম খরচে মালয়েশিয়া শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন