মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
Tuesday, 26 May, 2026
ব্র্যাক ও বাংলা ট্র্যাক গ্রুপের সমঝোতা স্বাক্ষর

ডিজিটাল তথ্যসেবা ‘আমি প্রবাসী’কে বিদেশগামীদের কাছে পৌঁছে দেবে ব্র্যাক

নিজস্ব প্রতিবেদক
  30 Jun 2021, 02:42

বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত সেবা আরও সহজ  ডিজিটালাইজড করার লক্ষ্যে ‘আমি প্রবাসী ’ নামের একটি অ্যাপ চালু করেছে প্রবাসী কল্যাণ  বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলা ট্র্যাক গ্রুপ।

 প্রবাসীদের তথ্যসেবা দিতে এই অ্যাপটি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম এবং বাংলা ট্র্যাকের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হয়েছে।   

আজ মঙ্গলবার (২৯ জুনব্র্যাকের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক আসিফ সালেহ এবং বাংলা ট্র্যাকের পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক নামির আহমেদ এতে স্বাক্ষর করেন।  সময় বাংলা ট্র্যাকের চিফ অপারেটিং অফিসার সামিউল ইসলামব্যবসায়িক প্রধান তানভীর সিদ্দিক  ব্র্যাকের অভিবাসন কর্মসূচি প্রধান শরিফুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত ৮ই মে আমি প্রবাসী নামের অ্যাপটির উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ  বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ। অনুষ্ঠানে বাংলা ট্র্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তারেক একরামুল হক জানানযে কোনো বিদেশগামী নিজের মোবাইল নম্বর কিংবা ইমেইল আইডি দিয়ে নিবন্ধন করেই এই অ্যাপের সেবা নিতে পারবেন। মাত্র পাঁচটি ধাপে সম্পন্ন করা যায় রেজিস্ট্রেশন।

চাকরি নিয়ে বিদেশে যেতে আগ্রহীরা অনলাইনে নিবন্ধন, ‍বিদেশে চাকরি খুঁজে আবেদনের সুযোগঅনুমোদিত রিকরুটিং এজেন্সিপাসপোর্ট অফিস  মেডিকেল সেন্টারসমূহের তালিকাবিদেশযাত্রার ধাপসমূহ  দেশভিত্তিক নিয়মাবলী সম্পর্কে সহজে তথ্য পাবেন ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে। এই অ্যাপ সম্পর্কে বিদেশগামীদের অবহিত করা  সেবাসমূহ প্রান্তিক জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করবে ব্র্যাক 

অনুষ্ঠানে আসিফ সালেহ বলেনসঠিক তথ্য না পাওয়ার কারণে অভিবাসী কর্মীরা নানাভাবে হয়রানির শিকার হন। প্রতারিত হন নানাভাবে। আমরা বিদেশগামীদের সচেতন  দক্ষ করে বিদেশে পাঠানোর জন্য অনেকদিন ধরে কাজ করছি। এই অ্যাপটি ব্যবহার করে প্রবাসীরা সঠিক তথ্য পাবেন। অভিবাসীদের কাছে অ্যাপটির যথাযথ ব্যবহার  সেবাগুলো নিশ্চিত করতে কাজ করবে ব্র্যাক।

বাংলা ট্র্যাকের পরিচালক নামির আহমেদ বলেনবিদেশে চাকরির প্রক্রিয়াকে ডিজিটালাইজ করার জন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত একটি উদ্যোগ ‘আমি প্রবাসী এই অ্যাপে বৈধভাবে বিদেশযাত্রার সকল ধাপের বর্ণনা আছে। পাশাপাশি নিজের প্রয়োজনীয় কাগজপত্রপাসপোর্টের কপিচাকরির অনুমতিমত্র এবং জাতীয় পরিচয়পত্র স্ক্যান করে সংরক্ষণের সুবিধাও আছে। কোথাও কোনো সমস্যায় পড়লে কোন দেশে কার সঙ্গে যোগাযোগ করতে হবে তার বিস্তারিত তথ্য  ইমেইল ঠিকানাও পাওয়া যাবে এই অ্যাপে। আমরা আশা করছি ব্র্যাকের মাধ্যমে আমরা অ্যাপটিকে কাযর্কর করতে পারব।

প্লে স্টোর থেকে যে কেউ ‘আমি প্রবাসী’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। এরপর চালু করে বাংলা কিংবা ইংরেজি ভাষা নির্বাচন করতে হবে। মোবাইল নম্বর কিংবা ইমেইল আইডি উল্লেখ করতে হবে। ফোন নম্বর দেওয়া হলে মোবাইলে তাৎক্ষণিক একটি কোড আসবে। সেটি অ্যাপে প্রবেশ করানোর পর কমপক্ষে ৩টি দেশ নির্বাচন করতে হবে। মধ্যপ্রাচ্যসহ ২৩টি দেশের কথা সেখানে উল্লেখ করা থাকলেও ‘অন্যান্য দেশসমূহ’ নামের সেকশনে প্রবেশ করলে আরও তালিকা পাওয়া যাবে।

এই ধাপের পর আসবে আপনার বিষয়গত কারিগরি দক্ষতার ধাপএখানে শ্রমিকক্লিনারইলেকট্রিশিয়ানড্রাইভারশেফকন্সট্রাকশন ওয়ার্কারসহ আরও কতোগুলো অপশন আছে। যিনি যে কাজে দক্ষ সেটা নির্বাচন করে যেতে পারবেন পরের ধাপে। এখানে লিঙ্গও উল্লেখ করতে হবে। তারপর বিদেশে কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতা প্রদান করলে মূল অ্যাপে প্রবেশ করা যাবে।

আমি প্রবাসী’ অ্যাপের মধ্যে আবেদন প্রক্রিয়াচাকরি খোঁজাসহ আবেদনের অগ্রগতি এবং গন্তব্যে পৌঁছানোর পর কী কী করতে হবে তা জানা যাবে। তবে আবেদন প্রক্রিয়া শুরু না করে কিংবা এর মাধ্যমে বিএমইটি ডাটাবেজে অন্তর্ভুক্ত না হলে অন্য সেবা পাওয়া যাবে না।  ছাড়া প্রবাসী কর্মীদের জন্য নিকটস্থ পাসপোর্ট অফিসরিক্রুটিং এজেন্সিজেলা জনশক্তি অফিসমেডিক্যাল সেন্টারপ্রশিক্ষণ কেন্দ্রসমূহ (টিটিসিজিপিএস-এর মাধ্যমে দেখা যাবে। নির্দিষ্ট অফিসের ঠিকানায় কিংবা নামে ক্লিক করলে ম্যাপে সেটার অবস্থান দেখা যাবে। তাছাড়া এই অ্যাপে বৈধভাবে বিদেশ যাত্রার ধাপগুলোর একটি তালিকাও করে দেওয়া আছে।

Comments

  • Latest
  • Popular

রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ঐতিহ্য আবিষ্কার: মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত

জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার

“ফ্রেমস অব মেমোরি” চলচ্চিত্র উৎসবে মুগ্ধ বাংলাদেশের হাজারো শিক্ষার্থী

বাংলাদেশের পাঁচটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে চারটি সেক্টরে কর্মী নেবে কাতার

ইতিহাসের প্রতি শ্রদ্ধা জানাতে রাশিয়ান হাউসের আয়োজনে ঢাকায় চলচ্চিত্র উৎসব শুরু

ঢাকায় রাশিয়ার দূতাবাস ও রাশিয়ান হাউসের মহান বিজয় দিবসের ৮১তম বার্ষিকী উদযাপন

শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, পিঠ চাপড়ে দিলেন মোদি

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

গ্রেপ্তার থাকা সাংবাদিকদের কারো কারো মানবতাবিরোধী অপরাধের দায় আছে: জাহেদ উর রহমান

বাংলাদেশ–ভারতের সম্পর্কের অগ্রগতি ধরে রাখতে শ্রদ্ধা ও বোঝাপড়া জরুরি

১০
স্পেনে বৈধ হচ্ছেন নথিহীন ১৫ হাজার বাংলাদেশিসহ ৫ লাখ অভিবাসী
প্রায় ৫ লাখ অনিবন্ধিত অভিবাসীর জন্য বিশেষ বৈধকরণ কর্মসূচি ঘোষণা করেছে স্পেন সরকার। এ সুবিধার
সৌদি আরবে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু
সৌদি আরবে নির্মাণাধীন ভবনের লিফট থেকে পড়ে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ১১ এপ্রিল হাসপাতালে তাঁর
ওমানের শ্রমমন্ত্রীর সাথে ফলপ্রসূ আলোচনা: শিগগিরই উন্মুক্ত হচ্ছে ওয়ার্ক ভিসা
ওমানের শ্রমমন্ত্রী ড.মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদির সাথে গতকাল বাংলাদেশের প্রবাসী কল্যাণ
লিবিয়া থেকে ফিরলেন ৩১০ বাংলাদেশি
লিবিয়া হতে স্বেচ্ছায় দেশে ফিরলেন ৩১০ জন বাংলাদেশি। গতকাল সকাল আটটায় একটি চার্টার্ড ফ্লাইটে তাঁদের