বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
Thursday, 03 September, 2026

দক্ষিণ আফ্রিকায় বাস-লরির সংঘর্ষে নিহত ২০

ঢাকা ডিপ্লোমেট সংবাদদাতা:
  18 Sep 2023, 14:28
দক্ষিণ আফ্রিকায় বাস-লরির সংঘর্ষে নিহত ২০............ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় বাস ও লরির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ডি বিয়ার্স মাইনিং কোম্পানির অন্তত ২০ শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। স্থানীয় সময় বিকাল ৪টার দিকে লিমপোপোর মুসিন গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।

আফ্রিকা মহাদেশের মধ্যে দক্ষিণ আফ্রিকায় যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও, দেশটিতে প্রায়ই বড় দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত বাসটি ভেনেতিয়া মাইন থেকে শ্রমিকদের পরিবহন করছিল। দক্ষিণ আফ্রিকায় হীরার যতগুলো মাইন রয়েছে ভেনেতিয়া সেগুলোর মধ্যে অন্যতম বড় বলে জানিয়েছেন উত্তরাঞ্চলের লিমপোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভোনগানি চাউকে।

জিম্বাবুয়ে এবং বোটসওয়ানার সঙ্গে লাগোয়া ভেনেতিয়া মাইনটি গত ৩০ বছর ধরে পরিচালনা করছে মাইনিং জায়ান্ট ডি বিয়ার্স।

দক্ষিণ আফ্রিকা প্রতি বছর যে পরিমাণ হীরা উৎপাদন করে তার ৪০ শতাংশই আসে এই কোম্পানি থেকে। সেখানে স্থানীয় মানুষসহ প্রায় ৪ হাজার ৩০০ কর্মী কাজ করেন। -এএফপি

Comments

  • Latest
  • Popular

দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা সজীব ভুঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার

হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বকেয়া ভাড়া চাইতে গিয়ে হয়রানির শিকার ভবন মালিক

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-স্বরাষ্ট্রমন্ত্রী

নতুন বেতনকাঠামো: কোন গ্রেডে কত বেতন হচ্ছে

নতুন বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১০
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে