রোববার, ০৪ অক্টোবর, ২০২৬
Sunday, 04 October, 2026

৩৭ দিনের শিশুকে কোলে নিয়ে অফিসে সর্বকনিষ্ঠ মেয়র!

ঢাকা ডিপ্লোমেট সংবাদদাতা:
  17 Sep 2023, 21:33
৩৭ দিনের শিশুকে কোলে নিয়ে অফিসে সর্বকনিষ্ঠ মেয়র..........ছবি: সংগৃহীত

মায়ের কোলে সদ্যোজাত শিশু। বয়স মাত্র ৩৭ দিন। তাকে নিয়ে অফিসে ঘাড় গুঁজে ফাইলে সই করছেন এক তরুণী। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে। এই তরুণী কেরলের রাজধানী শহর তিরুঅনন্তপুরমের সিপিএম পরিচালিত পুরবোর্ডের মেয়র আর্যা রাজেন্দ্রন।

কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আর্যা। তার পর থেকে বাড়িতেই ছিলেন। কিন্তু অন্য দিকে ফাইল জমে যাচ্ছিল মেয়রের দফতরে। শনিবার (১৬ সেপ্টেম্বর) এক মাস ছ’দিনের মেয়েকে কোলে নিয়েই তিনি পৌঁছে যান দফতরে। সেখানে বেশ কিছু ফাইলে সই করেন। তার পর বৈঠক করেন পুর আধিকারিকদের সঙ্গেও। কেরলে নতুন করে নিপা ভাইরাসের সংক্রমণ মাথাচাড়া দিচ্ছে। সে সব বিষয়েই আধিকারিকদের নির্দেশ দেন তিনি।

আর্যার বয়স এখন ২৪ বছর। তিনি সিপিএমের ছাত্র সংগঠন এসএফআইয়ের নেত্রী ছিলেন। সেখান থেকেই দলের সদস্যপদ পান। ২০২০ সালের ডিসেম্বরে কেরলের পুলসভাগুলির ভোট ছিল। তিরুঅনন্তপুরম পুরসভায় তাঁকে প্রার্থী করেছিল দল। জেতার পর এই তরুণীকেই মেয়র করার সিদ্ধান্ত নেয় পার্টি।

সেই পুরভোটের চার মাসের মধ্যেই কেরলে বিধানসভা ভোট ছিল। শহরের মানুষের জনমত দেখে কেরল সিপিএম ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আশাবাদী ছিল। তার পর দেখা যায়, বিধানসভা ভোটে কেরলের রীতি ভেঙে পর পর দু’বার সরকার গড়েছে বামেরা।

আর্যা এখন দেশের সর্বকনিষ্ঠ মেয়র। তার স্বামী শচীন দেব কেরল বিধানসভার সর্বকনিষ্ঠ বিধায়ক। শচীনও এসএফআই থেকেই উঠে এসেছেন।

প্রসঙ্গত, ছাত্র আন্দোলনের সময়েই আর্যা-শচীনের বন্ধুত্ব হয়। তার পর তা গড়ায় প্রেমে। গত বছর সেপ্টেম্বরে তারা বিয়ে করেন। সিপিএমের এই তরুণ দম্পতি মেয়ের নাম রেখেছেন দুয়া।--- আনন্দবাজার

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির