মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬
Tuesday, 09 June, 2026

ইমরান খানকে গ্রেপ্তারে পুলিশি অভিযান সাময়িক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  15 Mar 2023, 19:38

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেপ্তার করতে তার জামান পার্কের বাসভবনের সামনে পুলিশের অভিযান বৃহস্পতিবার সকাল ১০ টা পর্যন্ত বন্ধ করেছে লাহোর হাইকোর্ট।

পাকিস্তানের দৈনিক ‘ডন’ জানায়, হাইকোর্টের বিচারপতি তারিক সেলিম শেখ পুলিশি অভিযান বন্ধের এই নির্দেশ দিয়েছেন। এ সময় ‘বর্বর’ কর্মকাণ্ড বন্ধের জন্য পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরির আবেদন নিয়ে শুনানি হয়।

এর আগে আদালত পাঞ্জাবের ইন্সপেক্টর জেনারেল উসমান আনোয়ার এবং প্রাদেশিক ও ইসলামাবাদ পুলিশ (অভিযান) প্রধানকে দুপুর তিনটার মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল।

বুধবার সকালে ইসলামাবাদ পুলিশ পাঞ্জাব পুলিশ এবং রেঞ্জার্সদের সহায়তা নিয়ে তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেপ্তারের চেষ্টা চালায়। মঙ্গলবার থেকে শুরু হয়ে বুধবার দ্বিতীয় দিনের মতো ইমরানের বাড়ির সামনে এই পুলিশি অভিযান চলে।

লাহোর হাইকোর্ট পিটিআই নেতা ফাওয়াদ চৌধুরির আবেদন গ্রহণ করেছে। ইমরানের আইনজীবী বলেছেন, জামান পার্কের বাড়ির বাইরে বুধবার যা ঘটেছে তা মৌলিক অধিকারের লঙ্ঘন। তিনি বলেন, “ইমরানের বাসভবন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। পুলিশ সেখানে গত ২১ ঘণ্টা ধরে অবস্থান নিয়েছিল।”

ইমরানকে গ্রেপ্তার করতে লাহোরের জামান পার্কে তার বাসভবনের সামনে পুলিশ অবস্থান নিলে মঙ্গলবার থেকে থেমে থেমে পিটিআই সমর্থকদের সঙ্গে কয়েক দফা সংঘর্ষ হয়েছে। পুলিশ সমর্থকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে। সমর্থকেরাও ইটপাটকেল ছোড়ে।

সমর্থকদের বাধার মুখে পরে পিছু হটে পুলিশ। ইমরান খানকে গ্রেপ্তার করতে পুলিশ ব্যর্থ হওয়ায় পর তার বাড়ির সামনে অবস্থান নেওয়া পাঞ্জাব রেঞ্জারদের একটি দলকেও পরে সরিয়ে নেওয়া হয়।

বুধবার পাকিস্তান সুপার লিগের নির্ধারিত ম্যাচ থাকায় পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে কয়েকটি সূত্র জানায়, “পাকিস্তান সুপার লিগ (পিসিএল) ৮ ক্রিকেট ম্যাচ শেষ না হওয়া পর্যন্ত পুলিশ ইমরান খানের বাসভবনের দিকে এগুবে না।”

পুলিশ পিছু হটার পর পিটিআই প্রধান ইমরান খান মাস্ক পরে বাসভবন থেকে বের হয়ে এসে দলীয় কর্মীদের সঙ্গে দেখা করেন।

সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতায় থাকাকালীন রাষ্ট্রীয় উপহার বিক্রির অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগকে ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলছেন ইমরান। 

ইমরান বলছেন, তাকে গ্রেপ্তারের কোনো কারণ নেই পুলিশের, কেননা তিনি শনিবার পর্যন্ত আগাম জামিন নিয়ে রেখেছিলেন। কিন্তু সরকার বেশ কয়েকবার ব্যর্থ চেষ্টার পরও তাকে গরাদে ঢোকাতে বদ্ধপরিকর।

Comments

  • Latest
  • Popular

দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া

বাংলাদেশ-ইন্দোনেশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে হালাল পণ্যের বড় সম্ভাবনা

জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে পরের ধাপে নিতে চায় তুরস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

নয়াদিল্লিতে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরু ৮ জুন

তোফায়েল আহমেদ আর নেই

রাশিয়ান হাউস ইন ঢাকায় রুশ ঐতিহ্য আবিষ্কার: মাতরিয়োশকা ডল পেইন্টিং মাস্টার ক্লাস অনুষ্ঠিত

জাপানের সঙ্গে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির অনুসমর্থনের প্রস্তাবে সায় মন্ত্রিসভার

“ফ্রেমস অব মেমোরি” চলচ্চিত্র উৎসবে মুগ্ধ বাংলাদেশের হাজারো শিক্ষার্থী

১০
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে
পুতিনের ভারত সফর: প্রতিরক্ষা ও সামরিক বাণিজ্যে সম্ভাব্য আলোচনা
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরকে কেন্দ্র করে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থা কেনাসহ ভারত–রাশিয়া সামরিক
দীর্ঘ জীবনের সূত্র জানালেন শতবর্ষী মাহাথির মোহাম্মদ
দীর্ঘদিন সুস্থভাবে বেঁচে থাকার সূত্রটা কী? এককথায় মাহাথির মোহাম্মদের জবাবটা হলো, শরীর ও মন—দুটিকেই সব