রোববার, ০৪ অক্টোবর, ২০২৬
Sunday, 04 October, 2026

রাতভর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, টানা বিমান হামলা ইসরায়েলের

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাডিপ্লোমেটডটকম
  19 Jun 2025, 10:25
তেহরানে ইসরায়েলের হামলা। ছবি: রয়টার্স

সপ্তম দিনে গড়ালো ইরান-ইসরায়েল যুদ্ধ। বুধবার রাতভর ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে ইরান। আর ইসরায়েল তেহরান ও এর আশেপাশের এলাকায় বিমান হামলা অব্যাহত রেখেছে।
আজ-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে ইরান। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে প্রায় আট বা নয়টি ইসরায়েলিরা আটকে দিয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এই সংঘাতের শুরুতে ইরান থেকে ইসরায়েলে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, তার তুলনায় এখন অনেক কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে।
এর পেছনে সম্ভব্য দুটি কারণ দেখছেন সামরিক বিশ্লেষকরা—ইসরায়েলের হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সক্ষমতার অনেকটাই ধ্বংস হয়ে গেছে, কিংবা দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি হিসেবে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের মজুদ ধীরে ধীরে ব্যবহার করছে।
হামলা অব্যহত রেখেছে ইসরায়েলও। ইসরায়েলি সেনাবাহিনী টুইট বার্তায় লিখেছে, তারা তেহরান ও ইরানের অন্যান্য অঞ্চলে একের পর এক হামলা শুরু করেছে।
তবে, এসব হামলা সম্পর্কে বিস্তারিত জানায়নি।
এ দিকে, ওয়াশিংটনভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস জানিয়েছে, ইরান-ইসরায়েল যুদ্ধের সপ্তম দিন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন।
মানবাধিকার সংস্থাটি জানিয়েছে, তারা ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে শনাক্ত করেছে।

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির