রোববার, ০৪ অক্টোবর, ২০২৬
Sunday, 04 October, 2026

এবার ড্রোন ছুড়েছে ইরান, ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  13 Jun 2025, 17:09
এবার ড্রোন ছুড়েছে ইরান, ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা...................................ছবি: সংগৃহীত

তেহরানে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা আক্রমণ চালিয়েছে ইরান। শুক্রবার (১৩ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের পক্ষ থেকে প্রায় ১০০টি ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলি ভূখণ্ডের দিকে। এ অবস্থায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

আইডিএফ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডিফ্রিন বলেন, “আমরা এই মুহূর্তে আকাশে থাকা ড্রোনগুলো শনাক্ত ও প্রতিহত করতে কাজ করছি।”

এর আগে শুক্রবার ভোররাত ৩টার দিকে ইসরায়েলি বাহিনীর হামলায় কেঁপে ওঠে তেহরান। স্থানীয়রা ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সদর দপ্তর ও নাতানজ পারমাণবিক স্থাপনাসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালানো হয়েছে।

আইডিএফ জানায়, ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্য করে “সুনির্দিষ্ট ও সমন্বিত প্রতিরোধমূলক হামলা” চালানো হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া তথ্যেও বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষা সূত্র। তবে তারা দাবি করেছে, এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই।

ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানি সেনাবাহিনীর প্রধান, আইআরজিসি প্রধান এবং জরুরি কমান্ড বাহিনীর শীর্ষ কর্মকর্তারা—এমন তথ্য দিয়েছে আইডিএফ। যদিও ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

এদিকে হামলার জেরে তেহরানের ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। ইরানের আকাশসীমাও সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন, “যতদিন প্রয়োজন, ততদিন এই অভিযান চলবে।”

অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ার করে বলেছেন, “ইসরায়েলকে এই আক্রমণের জন্য তিক্ত ও যন্ত্রণাদায়ক পরিণতির মুখোমুখি হতে হবে।”

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “ইরান যদি প্রতিশোধ নেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে ও তাকে রক্ষা করবে।”

সাম্প্রতিক এই পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির প্রতি গভীর নজর রাখছে।
 

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির