রোববার, ০৪ অক্টোবর, ২০২৬
Sunday, 04 October, 2026

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ফিলিস্তিন

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  26 May 2025, 22:49
যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি ফিলিস্তিন....................................ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে রাজি হয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। সোমবার (২৬ মে) হামাসের এক কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

তারা বলেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে হামাস। যারমাধ্যমে যুদ্ধ বন্ধ হওয়ার পথ সুগম হয়েছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, যুদ্ধবিরতির মেয়াদ হবে ৭০ দিন। এ সময়ে ১০ জিম্মিকে মুক্তি দেয়া হবে। মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস প্রস্তাবে সম্মতি জানিয়েছে।

আরও পড়ুন>>>বিমানে স্ত্রীর হাতে মার খেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট!

হামাসের সূত্রটি রয়টার্সকে বলেছেন, প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রস্তাবে রয়েছে ৭০ দিনের যুদ্ধবিরতির বদলে হামাস দুই ভাগে ১০ জীবিত জিম্মিকে মুক্তি দেবে। দখলদার ইসরায়েলের সেনারা গাজা থেকে আংশিক সরে যাবে।

অপরদিকে একই সময় দখলদার ইসরায়েলের কারাগারে দীর্ঘদিন ধরে বন্দি থাকাসহ অসংখ্য ফিলিস্তিনি মুক্তি পাবেন। রয়টার্স জানিয়েছে, এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে এ যুদ্ধবিরতির গ্যারান্টি দেবেন। ইসরায়েলি সেনাদের গাজা থেকে প্রত্যাহারের বিষয়টি দেখবেন। চুক্তি অনুযায়ী, যেদিন থেকে যুদ্ধবিরতিটি শুরু হবে সেদিন থেকেই গাজায় শর্তবিহীন ত্রাণ প্রবেশ শুরু করবে।

সংবাদমাধ্যমটি আরও বলেছে, ট্রাম্পের দূত স্টিভ উইটকোফ চুক্তিটির একটি খসড়া ইসরায়েলি সরকারের কাছে পাঠিয়েছেন। এখন তিনি তাদের জবাবের অপেক্ষায় আছেন।তবে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, রয়টার্সের প্রতিবেদনে যে যুদ্ধবিরতি চুক্তির কথা বলা হয়েছে সেটি নেতানিয়াহু সরকার প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্পের দূত স্টিভ উইটকোফ মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে বলেছেন, ইসরায়েল এমন অস্থায়ী যুদ্ধবিরতি চায় যেটির মাধ্যমে জীবিত ও মৃত অর্ধেক জিম্মি মুক্তি পাবে। পরবর্তী আলোচনার মাধ্যমে স্থায়ী যুদ্ধবিরতির পথ খোঁজা হবে। যেটিতে আমার সমর্থন রয়েছে। এ মুহূর্তে যুদ্ধবিরতির প্রস্তাব রয়েছে যেটি হামাসের গ্রহণ করা উচিত। সূত্র: রয়টার্স, আলজাজিরা

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির