শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
Saturday, 03 October, 2026

সুদানে নৌঘাঁটি গড়বে রাশিয়া, চুক্তি সই

বিবিসি
  15 Feb 2025, 06:15
মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসিফ (বাঁয়ে) ছবি: রয়টার্স

যুদ্ধবিধ্বস্ত সুদানের লোহিত সাগর উপকূলে রাশিয়ার নৌঘাঁটি গড়তে ‘আর কোনো বাধা নেই’। এ নিয়ে দুই দেশের মধ্যে চুক্তি চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছে খার্তুম।
নৌঘাঁটি স্থাপন নিয়ে একটি চুক্তির বিষয়ে সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরের সঙ্গে আলোচনা করেছিল রাশিয়া। তবে সামরিক অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন তিনি। পরে সামরিক সরকার বিষয়টি পুনর্মূল্যায়নের কথা জানায়।
গত বুধবার সুদানের পররাষ্ট্রমন্ত্রী আলী ইউসিফ বলেন, চুক্তি সই হয়েছে। একটি ‘বন্দর’ স্থাপন নিয়ে রাশিয়ার সঙ্গে তাঁরা ‘পুরোপুরি একমত’ হয়েছেন। চুক্তিটি এখন শুধু অনুমোদন বাকি রয়েছে।
হর্ন অব আফ্রিকা উপকূলে আগে থেকেই যুক্তরাষ্ট্র, চীন ও ফ্রান্সের নৌবাহিনীর উপস্থিতি রয়েছে। এটি গুরুত্বপূর্ণ কৌশলগত ও বাণিজ্যিক পথ।
মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ইউসিফ বলেন, ‘রাশিয়ার নৌঘাঁটির বিষয়ে চুক্তি নিয়ে সুদান ও রাশিয়া সমঝোতায় পৌঁছেছে। বিষয়টি সহজভাবে বলতে গেলে, আমরা সব বিষয়ে একমত হয়েছি।’
এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলা হয়নি। এ নিয়ে লাভরভও কোনো মন্তব্য করেননি।
ওমর আল-বশির ক্ষমতায় থাকাকালে ২০১৯ সালে চুক্তিটি নিয়ে প্রথমে আলোচনা হয়। সামরিক সরকার ক্ষমতায় আসার পরপরই ২০২০ সালে নভেম্বরে প্রাথমিক চুক্তি সই হয়েছিল।

Comments

  • Latest
  • Popular

আন্তর্জাতিক প্রবীণ দিবসে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সভা ও মানববন্ধন

১

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

২

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

৩

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৭

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৮

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৯

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির