মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
Tuesday, 22 September, 2026

ভারতে দুই রাজ্যের নির্বাচন, জনপ্রিয়তার পরীক্ষায় মোদি

ঢাকা ডিপ্লোমেট আর্ন্তজাতিক ডেস্ক:
  20 Nov 2024, 21:35
ভারতে দুই রাজ্যের নির্বাচন, জনপ্রিয়তার পরীক্ষায় মোদি.................................ছবি: সংগৃহীত

রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভারতের পশ্চিমাঞ্চলীয় শিল্প কেন্দ্র মহারাষ্ট্র এবং খনিজ সমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশ ঝাড়খণ্ডের লাখ লাখ মানুষ রাজ্য নির্বাচনে ভোট দিচ্ছে। বুধবারের (২০ নভেম্বর) এই নির্বাচনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী দল এবং এর আঞ্চলিক অংশীদারদের জনপ্রিয়তা যাচাইয়ের একটি পরীক্ষা হিসেবেও দেখা হচ্ছে।

মহারাষ্ট্র ভারতের সবচেয়ে ধনী রাজ্য এবং আর্থিক ও বিনোদন রাজধানী মুম্বাইয়ের অবস্থান। রাজ্যটিকে বর্তমানে শাসন করছে মোদির ভারতীয় জনতা পার্টি ও একটি হিন্দু জাতীয়তাবাদীর জোট। অন্যদিকে পূর্ব ঝাড়খণ্ড রাজ্য শাসন করছে কংগ্রেস পার্টিসহ বিরোধী জোট।

দুই রাজ্যেই বড় জনসভা করেছেন মোদী। মাত্র চার মাস আগে তার দল ধাক্কা খেয়েছে এবং সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই তৃতীয় মেয়াদে জাতীয় নির্বাচনে ক্ষমতায় এসেছে। আঞ্চলিক অংশীদারদের সহায়তা নিয়ে তৃতীয় মেয়াদের সরকার গঠন করেন নরেন্দ্র মোদি।

রাজ্য নির্বাচনের আগে সোশ্যাল প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে মোদী লিখেছিলেন, ‘এই উপলক্ষে, আমি সকল তরুণ ও নারী ভোটারদের বিপুল সংখ্যায় ভোট দেওয়ার জন্য আবেদন করছি।’

মোদীর জীবনী লেখক ও রাজনৈতিক বিশ্লেষক নীলাঞ্জন মুখোপাধ্যায় বলেছেন, ‘এই বিধানসভা নির্বাচনে পরিবর্তন মোদীর নেতৃত্বের কৌশলে নেতিবাচক প্রভাব ফেলবে।’

তিনি বলেন, ‘আগামী বছর দিল্লি ও বিহার রাজ্যে আসন্ন নির্বাচনে বিজেপির উপর এর প্রভাব পড়বে।’

শনিবার দুই রাজ্যে ভোট গণনা হবে।

জাতীয় নির্বাচনে বিপর্যয়ের পর বিজেপি অক্টোবরে হরিয়ানা রাজ্য নির্বাচনে জয়লাভ করে আবার গতি ফিরে পেয়েছে। সেখানে জরিপকারীরা বিরোধী কংগ্রেস দলের পক্ষে সহজ জয়ের পূর্বাভাস দিয়েছিলেন।

Comments

  • Latest
  • Popular

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির