শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
Saturday, 07 November, 2026
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড

পশ্চিমবঙ্গে ধর্ষণবিরোধী বিল পাস

ঢাকা ডিপ্লোমেট আন্তর্জাতিক ডেস্ক:
  03 Sep 2024, 20:15
মমতা বন্দ্যোপাধ্যায়..................................ছবি: সংগৃহীত

সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ধর্ষণবিরোধী ‘অপরাজিতা’ বিল পাস করল পশ্চিমবঙ্গ সরকার। 

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আনা ধর্ষণবিরোধী বিলটি পশ্চিমবঙ্গ বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাস হয়। খবর ইন্ডিয়া টুডের।

এর মধ্যদিয়ে ধর্ষণ, গণধর্ষণ এবং শিশুদের বিরুদ্ধে যৌন অপরাধসংক্রান্ত কেন্দ্রীয় আইনে প্রথম কোন সংশোধন আনল পশ্চিমবঙ্গ সরকার।  

বিলটি এখন পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোসের কাছে যাবে এবং তারপর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠানো হবে।

‘অপরাজিতা’ বিলটিকে ঐতিহাসিক এবং মডেল বলে অভিহিত করে এর মাধ্যমে কলকাতার আর জি কর সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ধর্ষণের পর হত্যার শিকার ৩১ বছর বয়সি নারী চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই নারী চিকিৎসক গত ৯ আগস্ট হাসপাতালের সেমিনার রুমে পাশবিক নির্যাতনের পর হত্যাকাণ্ডের শিকার হন। 

'অপরাজিতা নারী ও শিশু (পশ্চিমবঙ্গ ফৌজদারি আইন ও সংশোধন) ২০২৪’ বিলটিতে ধর্ষণের জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। যদি ধর্ষণ ও যৌন অপরাধের ফলে কোন ভুক্তভোগীর মৃত্যু হয় তাহলে নতুন আইন অনুযায়ী ধর্ষণকারী ও যৌন নিপীড়নকারীর মৃত্যুদণ্ড হবে। 

এছাড়াও, নতুন বিলে ধর্ষণের জন্য দোষী সাব্যস্তদের প্যারোল ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। 

এদিকে বিলটি নিয়ে কথা বলার সময়, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে রাজ্যের গভর্নর সিভি আনন্দ বোসকে বিলটিতে সম্মতি দেয়ার জন্য অনুরোধ জানান। 

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘এই বিলের মাধ্যমে, আমরা কেন্দ্রীয় আইনে বিদ্যমান ফাঁকফোকরগুলো বন্ধ করার চেষ্টা করেছি। ধর্ষণ মানবতার বিরুদ্ধে একটি অভিশাপ, এই ধরনের অপরাধ বন্ধ করতে সামাজিক সংস্কার প্রয়োজন।’

মমতা আরও বলেন, ‘বিরোধীদের উচিত রাজ্যপালকে বিলে সই করতে বলা। তারপর বিলটিকে কার্যকর করার দায়িত্ব আমাদের। আমরা সিবিআইয়ের কাছে কলকাতার চিকিৎসক হত্যার বিচার চাই, দোষীদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু চাই।’

মমতা জানান, ইউপি, গুজরাটের মতো রাজ্যে নারীদের বিরুদ্ধে অপরাধের হার অত্যন্ত বেশি ৷ যেখানে পশ্চিমবঙ্গে নির্যাতিত নারীরা আদালতে বিচার পাচ্ছেন।

তিনি অভিযোগ করে বলেন, ভারতীয় ন্যায় সংহিতা ( বিএনএস ) আইন পাস করার আগে পশ্চিমবঙ্গের সঙ্গে পরামর্শ করা হয়নি। আমরা নতুন সরকার গঠনের পরে এটি নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম। 

এদিকে, বিজেপি এই বিলটিকে স্বাগত জানিয়েছে। তারা বলেছেন, ভারতীয় ন্যায় সংহিতাতেও (বিএনএস) নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধের জন্য সমস্ত কঠোর শাস্তির বিধান রয়েছে। 

Comments

  • Latest
  • Popular

ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

১

আধুনিক সীমান্ত ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য: স্বরাষ্ট্রমন্ত্রী

২

জাপান সফরের পর রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

৩

দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

৪

ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যেন কর্মজীবনে প্রতিফলিত না হয়

৫

 ‘জনগণের পুলিশ’ গড়ে তোলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

৬

বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি

৭

শেখ হাসিনা দেশে এলে মবের শিকার হবেন না, ন্যায় বিচার পাবেন: তথ্য উপদেষ্টা

৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে চীন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

৯

জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০
সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আলজেরিয়া হঠাৎ করেই সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। আবুধাবির ধারাবাহিক ‘উসকানিমূলক
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির