সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
Monday, 07 September, 2026

হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত

ঢাকা ডিপ্লোমেট আন্তর্জাতিক ডেস্ক:
  31 Jul 2024, 12:51
হামাস প্রধান ইসমাইল হানিয়া ....................................ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে বলে বুধবার (৩১ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর একটি বিবৃতি উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, তারা যে ভবনে অবস্থান করছিলেন তাতে হামলা চালানো হয়। এ হামলায় হানিয়া এবং তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন।

আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া তেহরানে গিয়েছিলেন।

পৃথক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামাস নেতা ইসমাইল হানিয়া ইরানের রাজধানী তেহরানে নিহত হয়েছেন বলে বুধবার এক বিবৃতিতে জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস।

একটি বিবৃতিতে হামাস হানিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস আমাদের মহান ফিলিস্তিনি জনগণ, আরব ও ইসলামী জাতি এবং বিশ্বের সমস্ত মুক্ত মানুষের কাছে শোক প্রকাশ করেছে। ভাই, নেতা, শহীদ, মুজাহিদ ইসমাইল হানিয়া তেহরানে নিজের আবাস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন।

রয়টার্স বলছে, মঙ্গলবার ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইসমাইল হানিয়া।

ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আজ (বুধবার) ভোরে, তেহরানে ইসমাইল হানিয়ার বাসভবনে হামলা চালানো হয়। এতে তিনি এবং তার একজন দেহরক্ষী শহীদ হন। হামলার কারণটি তদন্তাধীন এবং শিগগিরই ঘোষণা করা হবে।
 

Comments

  • Latest
  • Popular

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই এ দেশের সবাই সমান অধিকার ভোগ করবে- স্বরাষ্ট্রমন্ত্রী

ক্র্যাব সদস্য সন্তানদের রোবোটিক্স প্রশিক্ষণ অনুষ্ঠিত

রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা প্রয়োজন- স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে আরো সময় লাগবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সাবেক উপদেষ্টা সজীব ভুঁইয়াসহ ৪ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইরানের রাষ্ট্রদূতের, মধ্যপ্রাচ্য উত্তেজনার অবসান প্রত্যাশা ঢাকার

হরমুজ দিয়ে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

প্রধানমন্ত্রীর সঙ্গে শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা ট্রাম্পের

বকেয়া ভাড়া চাইতে গিয়ে হয়রানির শিকার ভবন মালিক

আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-স্বরাষ্ট্রমন্ত্রী

১০
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই
মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনা ও সংঘাতের মধ্যেই সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক আজ শুক্রবার একটি যৌথ
যুক্তরাজ্যে স্টারমারের পদত্যাগ, নতুন প্রধানমন্ত্রী বার্নহ্যাম
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন লেবার পার্টির নবনির্বাচিত নেতা অ্যান্ডি বার্নহ্যাম। আজ সোমবার রাজা তৃতীয় চার্লসের
নয়াদিল্লিতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন। দেশটির
ভারত সফরে যা যা করবেন পুতিন
দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ বৃহস্পতিবার ভারত যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুই দেশের মধ্যে