সোমবার, ২৩ মার্চ, ২০২৬
Monday, 23 March, 2026
বিশ্বব্যাংকের প্রতিবেদন

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য সংকটে কী হবে

প্রথম আলো
  23 Mar 2026, 14:43
মূল্যস্ফীতিপ্রতীকী ছবি

খাদ্য মূল্যস্ফীতি ঝুঁকিতে থাকা ‘লাল’ শ্রেণি থেকে বের হতে পারছে না বাংলাদেশ। প্রায় তিন বছর ধরে বাংলাদেশ এই ঝুঁকিতে আছে। অন্তর্বর্তী সরকারের আমলের নানা উদ্যোগে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমলেও পাঁচ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি আবার বেড়েছে।
সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের প্রতিবেদনে বাংলাদেশের ‘লাল’ অবস্থানের কথা জানানো হয়েছে। গত নভেম্বর মাস পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের খাদ্যনিরাপত্তার হালনাগাদ পরিস্থিতি তুলে ধরে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। অবশ্য গত নভেম্বর মাসের পর বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতি আরও খারাপ হয়েছে।
বিশ্বব্যাংক ১০ থেকে ১২ মাসের খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতি বিবেচনায় নিয়ে খাদ্যনিরাপত্তা–বিষয়ক প্রতিবেদনটি প্রকাশ করে থাকে। সর্বশেষ ১০ মাস ধরেই বাংলাদেশ লাল তালিকায় আছে। এর মানে হলো, বাংলাদেশের খাদ্যনিরাপত্তার ঝুঁকি কমছে না। মধ্যপ্রাচ্য সংকটে তা আরও বাড়তে পারে।
১০ মাস ধরে বাংলাদেশের পাশাপাশি আরও ১৩টি দেশ লাল শ্রেণিতে আছে। দেশগুলো হলো ইথিওপিয়া, মোজাম্বিক, অ্যাঙ্গোলা, ঘানা, মঙ্গোলিয়া, নাইজেরিয়া, তিউনিসিয়া, ইউক্রেন, জাম্বিয়া, বেলারুশ, কাজাখস্তান, মলদোভা ও রাশিয়া।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান প্রথম আলোকে বলেন, খাদ্য মূল্যস্ফীতি বেড়ে যাওয়া বেশ উদ্বেগের বিষয়। মধ্যপ্রাচ্য সংকট দীর্ঘায়িত হলে তা দেশের আমদানির ওপর প্রভাব ফেলবে, যা মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। সেলিম রায়হান আরও বলেন, পার্শ্ববর্তী দেশের তুলনায় আমরা মূল্যস্ফীতি কমাতে বেশ ব্যর্থ হয়েছি। সরকারি সংস্থার হিসাবেই সাড়ে ৮–৯ শতাংশ মূল্যস্ফীতি, যা এমনিতেই অনেক বেশি। বাস্তবে মূল্যস্ফীতি আরও বেশি।
কত হলে কোন শ্রেণিতে
খাদ্য মূল্যস্ফীতি কোন দেশে কত বেশি, তা বোঝাতে বিভিন্ন দেশকে চার শ্রেণিতে ভাগ করেছে বিশ্বব্যাংক। যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি ৩০ শতাংশ বা তার বেশি, সেসব দেশকে ‘বেগুনি’ শ্রেণিতে; যেসব দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে, সেসব দেশকে এই শ্রেণিতে রাখা হয়েছে।
এরপর ৫ থেকে ৩০ শতাংশের মধ্যে যেসব দেশের খাদ্য মূল্যস্ফীতি, তাদের ‘লাল’ শ্রেণিতে রাখা হয়েছে। সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ না হলেও মোটামুটি ঝুঁকিতে আছে।
এ ছাড়া ২ থেকে ৫ শতাংশের মধ্যে মূল্যস্ফীতির দেশগুলোকে ‘হলুদ’ ও ২ শতাংশের কম মূল্যস্ফীতির দেশগুলোকে ‘সবুজ’ শ্রেণিতে রাখা হয়েছে। সব মিলিয়ে ১৭২টি দেশের খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতি তুলে ধরা হয়েছে সংস্থাটির প্রতিবেদনে।
খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতি আরও খারাপ
বিশ্বব্যাংক গত নভেম্বর মাস পর্যন্ত হিসাব দিলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ফেব্রুয়ারি মাস পর্যন্ত মূল্যস্ফীতির হিসাব দিয়েছে।
বিবিএসের হিসাবে, গত ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক ৩০ শতাংশ, যা গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ। এটি উচ্চ খাদ্য মূল্যস্ফীতি।
এর আগে গত বছরের জানুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ১০ দশমিক ৭২ শতাংশ ছিল। এরপর খাদ্য মূল্যস্ফীতি কমে। একপর্যায়ে সাত অঙ্কের ঘরে নামে। পাঁচ মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে। ফেব্রুয়ারি মাসে খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি হয়েছে ৯ দশমিক শূন্য ১ শতাংশ।
তিন বছরের বেশি সময় ধরে খাদ্য মূল্যস্ফীতি বেশ বেশি। এতে গরিব ও সীমিত আয়ের মানুষ এত দীর্ঘ সময় ধরে ভোগান্তিতে পড়েননি আগে।
গত ফেব্রুয়ারি মাসে খাদ্য মূল্যস্ফীতি ৯ দশমিক ৩০ শতাংশ হওয়ার মানে হলো, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে আপনার খাবার কিনতে যদি ১০০ টাকা খরচ হয়। পরের এক বছর অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে খাবার কিনতে লাগল ১০৯ টাকা ৩০ পয়সা। প্রতি ১০০ টাকায় খরচ বেড়েছে ৯ টাকা ৩০ পয়সা। এর মানে, বাংলাদেশের সব শ্রেণির মানুষের খাবার খরচ প্রায় এক-দশমাংশ বেড়েছে।
এটি ধনী–গরিবনির্বিশেষ গড় হিসাব। গরিব মানুষের আয়ের বড় অংশ খাবারে খরচ করতে হয়। অনেকের আয়ের দুই–তৃতীয়াংশই খাবার কিনতে চলে।
মূল্যস্ফীতি একধরনের করের মতো। ধরুন, আপনার প্রতি মাসে আয়ের পুরোটাই সংসার চালাতে খরচ হয়ে যায়। যদি আয় না বাড়ে, কিন্তু খাবারের দাম বেড়ে গেল, তাহলে আপনাকে ধারদেনা করে চলতে হবে নতুবা খাবারের তালিকা ছোট করতে হবে।
অন্য শ্রেণিতে কোন দেশ
উচ্চ খাদ্য মূল্যস্ফীতি বিবেচনায় বিশ্বব্যাংকের তালিকায় সবচেয়ে খারাপ শ্রেণি বেগুনি। গত এক বছরের মধ্যে টানা ৯ মাস বেগুন শ্রেণিতে আছে মালাউয়ি। আট মাস ধরে ইরান ও জাম্বিয়া। আর সাত মাস বেগুনি শ্রেণিতে আছে তুরস্ক ও আর্জেন্টিনা।
তালিকায় থাকা বাকি দেশগুলো গত এক বছরে কখনো লাল, কখনো বেগুনি, কখনোবা হলুদ বা সবুজ তালিকায় রয়েছে। কেউ নিজেদের খাদ্য মূল্যস্ফীতি পরিস্থিতির উন্নতি করেছে, কারও অবনতি হয়েছে।

Comments

  • Latest
  • Popular

খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ শ্রেণিতে বাংলাদেশ, মধ্যপ্রাচ্য সংকটে কী হবে

একাত্তরে বাংলাদেশে সংঘটিত গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাব

ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত, অংশ নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর

তারেক রহমানকে ‘ঈদ মোবারক’ জানালেন নরেন্দ্র মোদি

চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার

বঙ্গবন্ধুর জন্মদিন আজ

ঢাকায় ক্রিমিয়া-রাশিয়া পুনর্মিলনের ১১তম বার্ষিকী পালন

পবিত্র শবে কদর আজ

বইমেলায় সার্ক কৃষি কেন্দ্রের দুই বইয়ের মোড়ক উন্মোচন

১০
রোহিঙ্গা ও স্থানীয়দের জন্য বিশ্বব্যাংকের ৭০ কোটি ডলারের প্রকল্প চালু
বিশ্বব্যাংকের অর্থায়নে চালু হলো ‘ইনক্লুসিভ সার্ভিসেস অ্যান্ড অপরচুনিটিস ফর হোস্ট কমিউনিটি অ্যান্ড ডিসপ্লেসড রোহিঙ্গা পপুলেশন
আইএমএফপ্রধানকে প্রধান উপদেষ্টা / রোজার আগেই নির্বাচন, এরপর আগের কাজে ফিরে যাবেন
অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অঙ্গীকারবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক
চলতি বছর বাংলাদেশকে এক বিলিয়ন ডলারের ঋণ দেবে এনডিবি
বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস প্রতিষ্ঠিত সাংহাই ভিত্তিক বহুপাক্ষিক ঋণদাতা প্রতিষ্ঠান নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের
বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ পাচ্ছে ১১৬ কোটি ডলার
বাংলাদেশের জন্য ৩ প্রকল্পে ১১৬ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ। স্বাস্থ্যসেবার
Error!: SQLSTATE[42S22]: Column not found: 1054 Unknown column 'parent_cat_type' in 'field list'