মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
Tuesday, 22 September, 2026

‘অবৈধ বাংলাদেশিদের’ ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় ভারত

প্রথম আলো
  07 May 2026, 23:51
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল ফাইল ছবি

ভারতে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চায় নয়াদিল্লি। আজ বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্নে বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর বাংলাদেশের একজন মন্ত্রী বলেছেন, ভারত থেকে ‘পুশব্যাক’ করা হলে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান জানতে চান তিনি।
জবাবে রণধীর জয়সোয়াল বলেন, ‘দেখুন, গত কয়েক দিনে আমরা এ ধরনের মন্তব্য শুনেছি। এই মন্তব্যগুলোকে ভারত থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠানোর মূল বিষয়ের পরিপ্রেক্ষিতে দেখতে হবে। এর জন্য অবশ্যই বাংলাদেশের সহযোগিতা প্রয়োজন। জাতীয়তা যাচাইয়ের ২ হাজার ৮৬০টির বেশি মামলা বাংলাদেশের কাছে ঝুলে রয়েছে। এর মধ্যে কিছু বা বেশ কিছু মামলা পাঁচ বছরের বেশি সময় ধরে ঝুলে রয়েছে।’
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের নীতি হলো, যেকোনো বিদেশি নাগরিক যিনি অবৈধভাবে আছেন, তাঁকে আইন, প্রক্রিয়া এবং প্রতিষ্ঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থা অনুযায়ী অবশ্যই প্রত্যাবাসন করা হবে।’
বাংলাদেশ জাতীয়তা যাচাইয়ের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করবে, যাতে অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় বলে আশা প্রকাশ করেন জয়সোয়াল।
অপর এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ভারত ও বাংলাদেশের মধ্যে ৫৪টি নদী রয়েছে, যা দুই দেশই ব্যবহার করে। পানিসংক্রান্ত সব বিষয়ে আলোচনার জন্য আমাদের সুসংগঠিত দ্বিপক্ষীয় ব্যবস্থা রয়েছে। এই দ্বিপক্ষীয় ব্যবস্থাগুলোর বৈঠক নিয়মিত বিরতিতে অব্যাহত রয়েছে।’

Comments

  • Latest
  • Popular

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

সাভারে এসআই আলতাফ হোসেন হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত

ঢাকার যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

১০
নেপালের রাষ্ট্রদূত / নেপাল ঘুরে দাঁড়াচ্ছে, বাংলাদেশি পর্যটকদের জন্য উন্মুক্ত
বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেছেন, ভয়াবহ আকস্মিক বন্যার ধাক্কা সামলে নেপাল ঘুরে দাঁড়াচ্ছে।
ব্রিফিংয়ে হুমায়ুন কবির / সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত
বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট (নতুনভাবে শুরু করা) চায় উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী
কলকাতার আবাসিক হোটেলে আগুন, ৯ বাংলাদেশির মৃত্যু
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নাগরিক নিহত