রোববার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
Sunday, 27 September, 2026

ক্রীড়ায় মণিপুরীরা সুনামের সঙ্গে অবদান রাখছেন- পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম
  02 Dec 2023, 22:40
ক্রীড়ায় মণিপুরীরা সুনামের সঙ্গে অবদান রাখছেন- পররাষ্ট্রমন্ত্রী...................ছবি: সংগৃহীত

ক্রীড়া ক্ষেত্রে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে মণিপুরীরা সুনামের সাথে অবদান রাখছে। তাদের ক্রীড়া নৈপুণ্য ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

তিনি আজ সিলেটের আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মাহা বাংলাদেশ আন্তঃ মণিপুরী ফুটবল চ্যাম্পিয়ন ট্রফির পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ মণিপুরী স্পোটর্স এসোসিয়েশন এই প্রতিযোগিতার আয়োজন করে।  

 পররাষ্ট্রমন্ত্রী  বলেন, সিলেটে ৪ টি খেলার মাঠ বানানোর পরিকল্পনা সরকার নিয়েছে। ইতোমধ‌্যে ২টি মাঠের অনুমোদন পাওয়া গেছে। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব ধরনের খেলাধুলার ব‌্যাপক উন্নয়ন হয়েছে। খেলাধুলা যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করে। তাই মাদক থেকে যুবসমাজকে রক্ষা করার জন‌্য পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।

 প্রতিযোগিতার ফাইনালে আজ ‘কমপ্রত‌্যাশা নহারোল ক্লাব ভানুগাছ’ ট্রাইব্রেকারে ‘পাথারি এক্সপ্রেস বড়লেখা’কে ৪-১ গোলে পরাজিত করে চ‌্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। ফাইনালের ম‌্যান অব দ‌্য ম‌্যাচ এবং ম‌্যান অব দ‌্য টুর্নামেন্ট হয়েছেন নুংশি থৈবা, সেরা গোলকিপারের পুরস্কার পেয়েছেন  নিরোদ শর্মা।

 পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ  অতিথি ছিলেন  সিলেট সিটি কর্পোরেশনের মেয়র  আনোয়ারুজ্জান চৌধুরী, সিলেট  জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি বিজিত চৌধুরী, সিলেট  জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ প্রমুখ।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

২

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৫

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৬

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৭

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৮

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

১০
মন্ত্রণালয়ের পরিপত্র জারি / পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী–১ হিসেবে হুমায়ুন কবির এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ হিসেবে শামা ওবায়েদ ইসলাম পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে
বিদেশে নিযুক্ত নয় মিশনপ্রধানের সচিব পদে পদোন্নতি
বিদেশে বাংলাদেশ মিশনে নিযুক্ত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের নয়জন কর্মকর্তাকে সচিব পদে (গ্রেড-১) পদোন্নতির সিদ্ধান্ত গ্রহণ
অন্তর্বর্তী সরকারের চুক্তিতে নিয়োগ দেওয়া চার রাষ্ট্রদূতকে ঢাকায় প্রত্যাহার
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো ও মালদ্বীপে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া বাংলাদেশের রাষ্ট্রদূত যথাক্রমে এম মাহফুজুল হক, মো.
একটি গতিশীল পররাষ্ট্রনীতি পরিচালনার আশা পররাষ্ট্রমন্ত্রীর
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, ‘সবার আগে বাংলাদেশ’ নীতি বহাল ও দেশের স্বার্থ সমুন্নত রেখে বিভিন্ন