সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
Monday, 28 September, 2026

বাংলাদেশকে ১৯১ মিলিয়ন ইউরো দিবে জার্মানি

ঢাকা ডিপ্লোমেট সংবাদদাতা:
  05 Sep 2023, 18:22

বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য ১৯১ মিলিয়ন ইউরো দেবে জার্মানি। এ বিষয়ে ২০২২ সালের ডিসেম্বরে উভয় দেশের সরকারের মধ্যকার আলোচনা পরিপ্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর (রবিবার) উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত দুইটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তির বরাতে বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছে, এই দ্বিপাক্ষিক চুক্তি অনুসারে জার্মানি বাংলাদেশকে ১৯১ মিলিয়ন ইউরো দেবে। এর মধ্যে ৫৫ মিলিয়ন ইউরো দেয়া হবে কারিগরি সহযোগিতা হিসেবে আর বাকি ১৩৬ মিলিয়ন ইউরো আর্থিত সহযোগিতা হিসেবে দেয়া হবে।

চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান এবং জার্মানির পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশের ফেডারেল রিপাবলিক অব জার্মানির চার্জ ডি অ্যাফেয়ার্স (এ.আই) জান জানোস্কি।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ সরকার এবং ঢাকাস্থ জার্মান দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশনের কর্মকর্তা ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

এই প্রকল্পগুলোর মূল লক্ষ্য হচ্ছে, গ্রিন এবং জাস্ট এনার্জি ট্রানজিশন, টেকসই নগর উন্নয়ন, টেকসই সাপ্লাই চেইন, জীববৈচিত্র্য এবং নারীর ক্ষমতায়নের পাশাপাশি কক্সবাজারে বাংলাদেশ এবং বাস্তুচ্যুত সম্প্রদায়ের জন্য সহায়তা করা।

১৯৭২ সাল থেকে বাংলাদেশের উন্নয়নে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে জার্মানি। যার পরিমাণ ৩ বিলিয়ন ইউরোর বেশি।

Comments

  • Latest
  • Popular

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

১

ভারত সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য প্রস্তুত: রাজনাথ সিং

২

অপরাধে যুক্ত হলে বিভাগীয় শাস্তির পাশাপাশি ফৌজদারি ব্যবস্থা

৩

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

৪

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৫

ডিআইজিসহ পুলিশে ৩১ পদে রদবদল

৬

মালয়েশিয়ার শ্রমাবাজার নিয়ে দেশে-বিদেশে ষড়যন্ত্র হচ্ছে

৭

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৮

আরামবাগে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

৯

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনের প্রজ্ঞাপন হলো, জুলাই থেকে বাড়তি বেতন পাবেন

১০
সবজি-মুরগির দাম কমলেও মাছের বাজার চড়া
পবিত্র ঈদুল আজহার ছুটি কাটিয়ে সবে মাত্র ফিরতে শুরু করেছে মানুষ। এখনও চিরচেনা রুপে ফেরেনি
যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় টোল আদায় ২ কোটি ৭৯ লাখ টাকা
পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফলে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক
বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩ হাজার ২৮৩
স্থলবন্দর দিয়ে বাংলাদেশি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করল ভারত
উত্তর-পূর্বাঞ্চলের স্থলবন্দরগুলো দিয়ে বাংলাদেশি পণ্য প্রবেশে কঠোর বিধিনিষেধ জারি করেছে ভারত। এই সিদ্ধান্তের ফলে দেশটির