সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
Monday, 14 September, 2026

অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ডিপ্লোমেট ডটকম
  14 Nov 2023, 15:03
অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ ........................ ছবি: সংগৃহীত

মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ এর পুরস্কার প্রদান অনুষ্ঠান। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বরাবরের মতো নানা পরিবেশনায় সাজানো হয়েছে এবারের আয়োজন। অনুষ্ঠান উপস্থাপনা করবেন ঢালিউড চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। এতে মঞ্চে পারফর্ম করবেন ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকারা। পারফরমারদের তালিকায় রয়েছেন সাদিয়া ইসলাম মৌ, নুসরাত ফারিয়া, মাহিয়া মাহি ও তমা মির্জার একক নাচ। থাকছে সাইমন সাদিক-দীঘি, আদর আজাদ-পূজা চেরি, সোহানা সাবা-গাজী নূর ও জায়েদ খান-আঁচলের দ্বৈত নাচ। এছাড়া সংগীত পরিবেশন করবেন বালাম ও কোনাল। 

এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনয়শিল্পী খসরু ও রোজিনা। সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। সেরা অভিনেত্রীর পুরস্কার যৌথভাবে পাচ্ছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। 

পার্শ্বচরিত্রের শ্রেষ্ঠ অভিনেতা নাসির উদ্দিন খান ও শ্রেষ্ঠ অভিনেত্রী আফসানা মিমি, সেরা খল অভিনেতা শুভাশীষ ভৌমিক, সেরা গায়ক যুগ্মভাবে ‘বাপ্পা মজুমদার ও চন্দন সিনহা, সেরা গায়িকা আতিয়া আনিসা, সেরা সংগীত পরিচালক রিপন খান, সেরা গীতিকার রবিউল ইসলাম জীবন, সেরা সুরকার শওকত আলী ইমন, সেরা কাহিনিকার ফরিদুর রেজা সাগরও খোরশেদ আলমের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। 

Comments

  • Latest
  • Popular

সম্পর্ক নতুনভাবে শুরু করতে চাই, তাই ভারতে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইআরআই প্রতিনিধিদলের বৈঠক

যৌথ ঘোষণাপত্রে একমত ব্রিকস

বরিশালে সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার

আইন পেশায় সততা ও ন্যায়বিচারের আদর্শ ধারণের আহ্বান

ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন

সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া

ডিআরইউ দেশের গণতন্ত্র অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: রিজভী

ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, কোনো প্রতিনিধিও যাবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক যুব উৎসব ২০২৬ উপলক্ষে ঢাকায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১০
আয়োজনে সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন / ঢাকায় বাংলাদেশ-রাশিয়া সাংস্কৃতিক মেলবন্ধন
সোভিয়েত অ্যালুমনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এসএএবি)-এর উদ্যোগে ঢাকার রাশিয়ান হাউসে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন
বাংলার অজানা ইতিহাস নিয়ে ‘স্বর্গভূমি বাংলা’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত
বাংলার ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি, বাণিজ্য, শিক্ষা ও সংস্কৃতির গৌরবময় ও ইতিবাচক দিক তুলে ধরে সাংবাদিক
 নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে শাকিব খান সেরা অভিনেতা ও বুবলী সেরা অভিনেত্রী নির্বাচিত
প্রথমবারের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে সোমবার শেষ হলো চারদিনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ‘নিউইয়র্ক বাংলা
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম আসরে থাকছে জায়েদ খানের চমক
প্রবাসে বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল এবার দর্শকদের জন্য নিয়ে